বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
Title :
ক্ষমতা বদলায়, প্রতিষ্ঠান টিকে থাকে:  ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠানই রাষ্ট্রের রক্ষাকবচ। তথ্য গোপন করে একাধিক রিট: আইনজীবী ও রিটকারীকে ১০ লাখ টাকা জরিমানা প্রধান বিচারপতির সাথে সুপ্রিম কোর্ট বার সভাপতির বাদানুবাদ: এজলাস ছাড়লেন আপিল বিভাগের বিচারপতিরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার দেওয়ানি মামলায় আরজি সংশোধন: আইনি সুযোগ, সীমাবদ্ধতা এবং উচ্চ আদালতের নজির ভিডিও কলে স্বজনদের সঙ্গে ১০ মিনিট কথা বলতে পারবেন কারাবন্দিরা কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের অগ্রিম হোটেল বুকিংয়ের পরামর্শ: উপ-হাইকমিশনের বিশেষ নির্দেশনা বিচারকদের আবাসন ও নিরাপত্তা নিশ্চিতে ৬৪ জেলা ও ৮ মহানগরে আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ ভারতীয় ভিসা নিয়ে হাইকমিশনের জরুরি সতর্কবার্তা ‘গ্যারান্টিযুক্ত ভিসা’ ও ‘দ্রুত প্রসেসিং’-এর নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান

হাইকোর্ট কজলিস্ট এবার নতুন পদ্ধতিতে।

  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৩৬৩ বার পড়া হয়েছে

হাইকোর্ট কজলিস্ট এবার নতুন পদ্ধতিতে।

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ২ জানুয়ারী ২০২৬

বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের দৈনিক কার্যতালিকা বা কজলিস্ট প্রকাশ পদ্ধতি পরিবর্তন করা হয়েছে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি নং–৭১৬ হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা থেকে জারি করা হয়।

বিজ্ঞপ্তি প্রকাশিত হয় গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫)। এতে রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর স্বাক্ষর রয়েছে। প্রধান বিচারপতির অনুমোদনে সংশ্লিষ্ট সকলের অবগতি ও কার্যার্থে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাইকোর্ট বিভাগের একক বেঞ্চ ও ডিভিশন বেঞ্চে প্রতিদিন মোট ২,৪৪০টি কজলিস্ট মুদ্রণ ও বাঁধাই করে বিতরণ করা হয়। এগুলো সরবরাহ করা হয় বিচারপতিদের কোর্ট ও চেম্বার, অ্যাটর্নি জেনারেল অফিস, সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি, সলিসিটর অফিস এবং অন্যান্য সংশ্লিষ্ট শাখায়।

বর্তমানে দৈনিক কার্যতালিকার পৃষ্ঠাসংখ্যা ৩০০–৩৫০ থেকে বেড়ে ৫০০–৫৫০ পৃষ্ঠা হয়েছে। এতে গভর্নমেন্ট প্রিন্টিং প্রেসে কাজের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাশাপাশি প্রেসে জনবল সংকট থাকায় সময়মতো কজলিস্ট প্রস্তুত করা কঠিন হয়ে পড়েছে। এসব সমস্যা নিয়ে প্রেস কর্তৃপক্ষ সুপ্রীম কোর্ট প্রশাসনকে জানিয়েছে।

এই পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রতি মাসের প্রথম কার্যদিবসে পূর্ণাঙ্গ কজলিস্ট প্রকাশ করা হবে। মাসের অন্যান্য কার্যদিবসে সর্বোচ্চ দুই পাতার আংশিক কজলিস্ট প্রকাশ করা হবে। এতে কজলিস্ট বহনযোগ্য ও ব্যবহারযোগ্য হবে, কাগজের ব্যবহার কমবে এবং সরকারের ব্যয়ও হ্রাস পাবে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট