সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১২ অপরাহ্ন
Title :
ধামরাইয়ে পরিত্যক্ত ৩০০ কোটি টাকার ক্যানসার হাসপাতাল প্রকল্প: স্বপ্ন ভেঙে এখন ভুতুড়ে স্থাপনা বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির আপিল বিভাগের গুরুত্বপূর্ণ সিভিল মামলায় রাষ্ট্রপক্ষে সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট  করায় কারাগারে সম্পাদক ২৩ জুনকে ঘিরে নাশকতার আশঙ্কা: ধর্মীয় ইস্যু ব্যবহার করে অস্থিতিশীলতা তৈরির চক্রান্ত—গোয়েন্দা সূত্র রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী তথ্যমন্ত্রী স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে গাঢ় নীল-খাকি পোশাকে ফিরছে পুলিশ, মহানগরে থাকছে লাইট অলিভ শার্ট ২৩ জুন ঘিরে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ। একুশ শতকের দক্ষতা অর্জন: আধুনিক সমাজে সফলতার চাবিকাঠি। লিখিত বার পরীক্ষায় সাফল্যের কৌশল আইনজীবী হতে চাইলে প্রস্তুতিতে আনুন কৌশলগত পরিবর্তন

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমে ১ হাজার ৭৪ টাকা।

  • প্রকাশিত: শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ৬১৬ বার পড়া হয়েছে

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমে ১ হাজার ৭৪ টাকা
ডেস্ক নিউজ আদালত বার্তা :২ মে ২০২৩।
ভোক্তা পর্যায়ে গত মে মাসে ১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম ৫৭ টাকা বাড়ানো হয়েছিল। চলতি জুন মাসে তা থেকে ১৬১ টাকা কমিয়ে ১ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার এলপিজি সিলিন্ডার গ্যাসের নতুন দাম ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
ঘোষণায় বলা হয়েছে, বেসরকারি এলপিজির মূল্য ভোক্তা পর্যায়ে প্রতি কেজি ৮৯ টাকা ৪৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।
মে মাসে আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় কেজিতে ৪ টাকা ৭৪ পয়সা বাড়ানো হয়েছিল। ওই মাসে ১২ কেজি সিলিন্ডারের সর্বোচ্চ মূল্য ১২৩৫ টাকা ছিল। সেই হিসাবেই দাম কমেছে ১৬১ টাকা।
এ ছাড়া ভোক্তা পর্যায়ে অটো গ্যাসের দাম প্রতি লিটার ৫০ টাকা ৯ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি। রেটিকুলেটেড পদ্ধতিতে বাসাবাড়িতে সরবরাহ করা এলপিজির দাম মূসকসহ দাম পড়বে ৮৬ টাকা ২৫ পয়সা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews