
২০২৭ সালের সম্ভাব্য রমজান ও ঈদুল ফিতরের সময়সূচি প্রকাশ
আদালত বার্তা রিপোর্ট:১৬ আগষ্ট ২০২৬
সৌদি আরবের হিজরি ক্যালেন্ডার ও জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুসরণে আগামী ২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ হিসাব করা হয়েছে। হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) পবিত্র রমজান মাস শুরু হতে পারে এবং ৯ মার্চ (মঙ্গলবার) পালিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর।
জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী, ১৪৪৮ হিজরির রমজান মাসটি ২৯ দিনের হতে পারে। তবে ধর্মীয় রীতি অনুযায়ী, রমজান শুরু ও ঈদুল ফিতর উদযাপনের চূড়ান্ত দিনক্ষণ চাঁদ দেখা এবং সংশ্লিষ্ট জাতীয় চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার ওপর
ই নির্ভর করবে।