বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
Title :
রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা ছাড়াই ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিতে বাধা: আইনি প্রক্রিয়া লঙ্ঘনের অভিযোগ প্রকাশকদের তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান সংশোধন কমিটির সভাপতি জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর খালাস পাওয়ার পরও ৮ বছর কারাগারে: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেনে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা বণ্টন মামলায় পৃথক স্বত্ব ঘোষণার মামলা ছাড়াই স্বত্বের প্রশ্ন নির্ধারণ করা যায়: হাইকোর্ট বিচার্য বিষয় বা Fact in Issue কী? মামলার সিদ্ধান্তের কেন্দ্রে যে প্রশ্ন সংবিধানে আসছে মৌলিক পরিবর্তন: জানুয়ারিতে বিল পাসের পর হবে গণভোট। আয়কর রিটার্নে তথ্য গোপন: কী বলছে আইন, কী হতে পারে শাস্তি? একাধিক মামলার সাজা একসঙ্গে চলবে না আদালতের নির্দেশ ছাড়া: হাইকোর্ট

২২তম রাষ্ট্রপতি হিসাবে আজ শপথ নেবেন মোহাম্মদ সাহাবুদ্দিন

  • প্রকাশিত: সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ৯৩৯ বার পড়া হয়েছে

২২তম রাষ্ট্রপতি হিসাবে আজ শপথ নেবেন মোহাম্মদ সাহাবুদ্দিন

ডেস্ক নিউজ আদালত বার্তা :২৪ এপ্রিল ২০২৩।

 

২২তম রাষ্ট্রপতি হিসাবে আজ শপথ নেবেন মোহাম্মদ সাহাবুদ্দিন। সকাল ১১টায় তাকে বঙ্গভবনে শপথবাক্য পাঠ করাবেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আমন্ত্রিত গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন। গণভবনে নতুন রাষ্ট্রপতিকে বরণ করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি শেষ হয়েছে।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, “শপথ অনুষ্ঠান ১১টায় দরবার হলে হবে। ইতোমধ্যে সকল প্রস্তুতি শেষ হয়েছে।” প্রেস সচিব আরও জানান, শপথ অনুষ্ঠানের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবন থেকে গুলশানের বাসায় যাবেন। সন্ধ্যার পরে তিনি বঙ্গভবনে উঠবেন।
রাষ্ট্রপতি পদে নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী হিসেবে গত ১৩ ফেব্রুয়ারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী মো: সাহাবুদ্দিন। এদিকে দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে। তিনিই বাংলাদেশে সবচেয়ে বেশি দিন দায়িত্ব পালন করা রাষ্ট্রপ্রধান।
এদিকে সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুর পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে ৪১ দিনসহ টানা দুই মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে ১০ বছর ৪১ দিন অতিবাহিত করে বিদায় নিচ্ছেন তিনি।
রাষ্ট্রপতির পদ থেকে অবসরে যাওয়ার আইন অনুযায়ী আবদুল হামিদ অবসর ভাতা, চিকিৎসার সুবিধাসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের পর ঢাকার নিকুঞ্জ আবাসিক এলাকায় আবদুল হামিদ বাসভবন প্রেসিডেন্ট প্যালেসে উঠবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট