সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
Title :
যুবলীগ-ছাত্রলীগ নেতাদের মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া আজই শেষ হতে পারে ভিসার মেয়াদ শেষ হলে শিক্ষার্থীদের দেশে ফিরতে হবে: আলবার্টার প্রিমিয়ার ২০২৭ সালের সম্ভাব্য রমজান ও ঈদুল ফিতরের সময়সূচি প্রকাশ শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য কিছু হলেই আওয়ামী লীগকে পেটাতে হবে, এই জুলুম বন্ধ করেন ভাই: ফাহাম সরকারি প্রকল্পে রাজস্ব ফাঁকি ঠেকাতে ঠিকাদারদের তথ্য চেয়েছে এনবিআর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: দেশপ্রেম, নেতৃত্ব ও মানুষের প্রতি অঙ্গীকার। ধানমন্ডি ৩২-এ ‘রাজনৈতিক সন্দেহে’ সাধারণ মানুষকে মারধরের অভিযোগ, আয়াসকে গ্রেপ্তারের দাবি দল -মত নয়, পুলিশের একমাত্র পরিচয় জনগণের সেবক—আইজিপি ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট

২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি।

  • প্রকাশিত: রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ৫৪৫ বার পড়া হয়েছে

২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি।
নিউজ ডেস্ক আদালত বার্তা : ২১ জানুয়ারি ২০২৪
সাইবার হামলার ঝুঁকি: কর্মকর্তাদের সতর্কবার্তা ইসির
হালনাগাদকৃত তালিকা অনুযায়ী দেশে ভোটার এখন ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন।

রোববার (২১ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠানিকভাবে খসড়া তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ইসি।

আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে ভোটার তালিকা হালনাগাদের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক এ. কে. এম. হুমায়ুন কবীর।

ভোটার তালিকা আইন অনুযায়ী প্রতিবছর ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করে। তবে গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে পারেনি কমিশন। খসড়া তালিকা অনুযায়ী ২১ জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত মোট ভোটার সংখ্যা ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন। এদের মধ্যে পুরুষ ৬ কোটি ২০ লাখ ৯০ হাজার ১৩৭ জন। মহিলা ৫ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৩৮৯ জন। আর হিজড়া ৯২৪
ইসির তথ্য অনুযায়ী, দেশের প্রতিটি উপজেলা ও থানা নির্বাচন কার্যালয়ে এ তালিকা থাকবে। খসড়া তালিকায় বিদেশি ভোটার, মৃত ভোটার, জাল ভোটারের উপস্থিতির বিরুদ্ধে আপত্তি জানানো যাবে। আপত্তি নিষ্পত্তি শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
এ তালিকা ধরেই হবে আগামী উপজেলা নির্বাচন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট