বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
Title :
বাংলাদেশের প্রথম নারী পাইলট রোকসানা: স্বপ্ন, সংগ্রাম ও এক মর্মান্তিক ইতিহাস প্রফেসর কাবেরী গায়েনকে ঘিরে বিতর্ক,অভিযোগ, প্রতিক্রিয়া ও সমসাময়িক প্রেক্ষাপট ৫ আগস্ট শেখ হাসিনার বক্তব্য ভারতের অবস্থান স্পষ্ট করলেন জয়সওয়াল বিদ্বেষমূলক কথা ছাড়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর গাজীপুরে ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য: অনিয়ম-অবহেলায় একযোগে বরখাস্ত ৪ কর্মকর্তা-কর্মচারী প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা আরও কার্যকর করতে ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা সিস্টেম পরিচালনা করতে বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের সুবিধার্থে ডিএমপি’র বিশেষ নির্দেশনা ৩০ নভেম্বরের পর অকার্যকর হবে পুরোনো বিআইএন, নতুন নম্বর নেওয়ার নির্দেশ শান্তিরক্ষা মিশনে স্পেশাল প্লাটুন পাঠাতে কমিটি ইসরাইলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত সমরাস্ত্র নেই: মার্কিন জেনারেল আদালত বার্তা বিশেষ প্রতিবেদন  নাইজেরিয়ায় “Barrister” উপাধি নিষিদ্ধ পেশাগত শৃঙ্খলা নাকি আইনগত সংস্কার?

আইনশৃঙ্খলা রক্ষার্থে সবার সহযোগিতা একান্ত কাম্য: আইএসপিআর

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ৩৬৬ বার পড়া হয়েছে

আইনশৃঙ্খলা রক্ষার্থে সবার সহযোগিতা একান্ত কাম্য: আইএসপিআর

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ, ০৬ আগস্ট ২০২৪

আইনশৃঙ্খলা রক্ষার্থে সবার সহযোগিতা একান্ত কাম্য: আইএসপিআর।
সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষার্থে সেনা, নৌ ও বিমান বাহিনীর সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‍্যাব ও পুলিশ সহায়তা করছে। এ বিষয়ে সকলের সহযোগিতা চেয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। মঙ্গলবার (৬ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে সোমবার (৫ আগস্ট) আওয়ামী সরকারের পতন ঘটে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করে দেশ ছাড়েন। এর পর থেকে দেশের বিভিন্ন জায়গায় থানা, আওয়ামী লীগ নেতা-কর্মীদের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনা ঘটছে।

থানা ও পুলিশের ওপর হামলার ঘটনা ব্যাপকভাবে ঘটেছে। ফলে থানাগুলোতে পুলিশ নেই। ঢাকার সড়কে নেই ট্রাফিক পুলিশও। পুলিশ সদর দপ্তরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আজ দুপুরে বলেন, তিনি অফিসে যেতে পারছেন না।

এদিকে মঙ্গলবার (৬ আগস্ট) এক ভিডিও বার্তায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ-আল-মামুন বলেন, তিনি অনুরোধ করছেন যে পুলিশের সদস্য ও পুলিশের স্থাপনাগুলোতে আক্রমণের ঘটনা সংঘটিত না করার বিষয়ে রাজনৈতিক নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যেন সবাইকে আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট