বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
Title :
ক্রসফায়ার’ বন্ধ, অপরাধ দমনে বিশেষ ক্ষমতা আইনে ডিটেনশনের প্রস্তাব পুলিশের বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী”: এক অনন্য ঐতিহাসিক ও রাজনৈতিক দলিলের বিচার-বিশ্লেষণ বাংলাদেশের শাসনব্যবস্থায় প্রাতিষ্ঠানিক সংকট ও নৈতিক দ্বন্দ্ব: একটি বিশ্লেষণাত্মক প্রতিবেদন বিমানবন্দরে ইমিগ্রেশন হয়রানি: বৈধ যাত্রীদের বাধা দেওয়ায় হাইকোর্টের কড়া রুল ও নির্দেশনা রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা ছাড়াই ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিতে বাধা: আইনি প্রক্রিয়া লঙ্ঘনের অভিযোগ প্রকাশকদের তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান সংশোধন কমিটির সভাপতি জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর খালাস পাওয়ার পরও ৮ বছর কারাগারে: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেনে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা বণ্টন মামলায় পৃথক স্বত্ব ঘোষণার মামলা ছাড়াই স্বত্বের প্রশ্ন নির্ধারণ করা যায়: হাইকোর্ট

আরএসএফের প্রতিবেদন অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর’

  • প্রকাশিত: সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫০২ বার পড়া হয়েছে

‘আরএসএফের প্রতিবেদন অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর’

নিউজ ডেস্ক আদালত বার্তা : ফেব্রুয়ারি ১৯, ২০২৪
‘আরএসএফের প্রতিবেদন অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর’
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। ফাইল ফটো
বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের (আরএসএফ) প্রতিবেদন অসম্পূর্ণ, অপর্যাপ্ত এবং বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) আরএসএফের সাম্প্রতিক প্রতিবেদন ও ‘র‍্যাংকিং’ নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
আরএসএফের প্রতিবেদনটির পুনর্মূল্যায়নের দাবি জানিয়ে মোহাম্মদ আলী আরাফাত বলেন, “আগামী প্রতিবেদনে তাদের (আরএসএফ) ভুল তথ্য সংশোধন করে বাস্তবতার প্রতিফলন ঘটবে।”
তথ্য প্রতিমন্ত্রী বলেন, “গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আছে। তবে উন্নত দেশের পর্যায়ে না পৌঁছালেও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান অনেক ভালো।”

বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে মোহাম্মদ আলী আরাফাত বলেন, “সাংবাদিকদের কল্যাণে ও গণমাধ্যমের বিকাশে সরকার যে ধারাবাহিক ভূমিকা রেখে যাচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে তার অবমূল্যায়ন করা হয়েছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট