শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
Title :
হোয়াইট হাউসে সিএনএন, এমএসনাউ ও পলিটিকো নিষিদ্ধ: ট্রাম্পের নিশানায় স্বাধীন সংবাদমাধ্যম ঢাকার ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগ: জড়িতদের গ্রেফতারে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী ১৫ দিনে একবার দেখা: অতিরিক্ত বন্দীতে লালমনিরহাট কারাগারে স্বজনদের চরম দুর্ভোগ হাইকোর্টের জামিনের পরও বন্দি মুক্তি না পাওয়ার অভিযোগ: চট্টগ্রাম জেল সুপারকে আদালতের শোকজ জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে: আইনমন্ত্রী শুনানিতে অসংলগ্ন কথা ও অস্বাভাবিক আচরণ: আইনজীবীর ‘ডোপ টেস্টের’ নির্দেশ আদালতের সুপ্রিম কোর্টের নির্দেশনা লঙ্ঘন করে বিচারকের ফেসবুক পোস্ট: সমালোচনা ও বিতর্ক আসামির কাঠগড়ায় আইনজীবী আবুল বাশার: নিজের মামলায় নিজেই লড়লেন, জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠালেন ম্যাজিস্ট্রেট। আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইবে দুদক, সম্পদের তথ্য চেয়ে বিএফআইইউকে চিঠি আসামিদের অনুপস্থিতিতে বিচার ও তড়িঘড়ি রায়: ট্রাইব্যুনালের আদেশে সাংবাদিক ফ্রন্টের গভীর উদ্বেগ

আসাদের পতনের পর সিরিয়ায় আইএসের ওপর মার্কিন বিমান হামলা

  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৪০১ বার পড়া হয়েছে

আসাদের পতনের পর সিরিয়ায় আইএসের ওপর মার্কিন বিমান হামলা

নিউজ ডেস্ক আদালত বার্তা : ০৯ ডিসেম্বর ২০২৪
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসন ব্যবস্থার আকস্মিক পতনের পর জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) লক্ষ্যবস্তুতে কয়েক ডজন বিমান হামলা চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য জানায়।
সেন্টকমের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, আইএস নেতৃবৃন্দ, কর্মী ও শিবির লক্ষ্য করে ৭৫টিরও বেশি হামলা চালিয়েছে। এ হামলার উদ্দেশ্য ছিল আসাদ সরকারের পতনের পর আইএস যেন সুযোগ নিতে না পারে তা নিশ্চিত করা।

সেন্টকম জানিয়েছে, বোয়িং বি-৫২ স্ট্র্যাটোফোরট্রেস এবং ম্যাকডোনেল ডগলাস এফ-১৫ ঈগলসহ বিভিন্ন যুদ্ধবিমান এই অভিযানে অংশগ্রহণ করে। তবে বেসামরিক হতাহতের কোনও প্রমাণ পাওয়া যায়নি।

সিরিয়ায় বাশার আল-আসাদের পতনে সিরীয়রা দেশ পুনর্গঠনের ঐতিহাসিক সুযোগ পেয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় রোববার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

মাত্র ১২ দিনের অভিযানে গতকাল রোববার সিরিয়ার রাজধানী দামেস্কের দখল নেয় দেশটির সরকারবিরোধী বিদ্রোহীরা। সিরিয়ার সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শাম (এইচটিএস) এই অভিযানের নেতৃত্ব দিয়েছে। রোববার পতনের পর স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে দেশ ছাড়েন বাশার আল-আসাদ। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, বাশার আল-আসাদ এবং তাঁর পরিবারের সদস্যদের রাজনৈতিক আশ্রয় দিয়েছে মস্কো।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট