1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
ইসলাম রামাদ্বান কারীম রমজানের চাঁদ দেখা সুন্নত - আদালত বার্তা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র ইরানে পারমাণবিক হামলা করলে পরিণতি কী হবে? সংসদে ৭ বিল পাস, তিনটিতে বিরোধী দলের নোট অব ডিসেন্ট অধস্তন আদালতের নতুন সময় নির্ধারন সংশোধনীসহ আ.লীগের রাজনীতি নিষিদ্ধের অধ্যাদেশ পাসের সুপারিশ বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন  বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচন-২০২৬ আগামী ১৯ মে ২০২৬ তারিখ, মঙ্গলবার অনুষ্ঠিত হবে। বাংলাদেশের লক্ষ্মীপুরের নিলুফার ইয়াসমিনকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়  পিটিয়ে হত্যা করা হয়েছে। ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা সরকারি কর্মকর্তাদের মানতে হবে যে ১১ নির্দেশনা দুর্নীতির অভিযোগে হাইকোর্টের বিচারপতি পদত্যাগ এপ্রিলে যেভাবে মিলতে পারে টানা ৫ দিনের ছুটি

ইসলাম রামাদ্বান কারীম রমজানের চাঁদ দেখা সুন্নত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৩১৯ বার পড়া হয়েছে

ইসলাম রামাদ্বান কারীম
রমজানের চাঁদ দেখা সুন্নত
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ
০১ মার্চ, ২০২৫ | ১৬ ফাল্গুন ১৪৩১ | ২৯ শা’বান
হিজরি সনে নতুন চাঁদ উদয়ের মাধ্যমে নতুন মাস শুরু হয়। তাই এ হিসাবকে বলা হয় চান্দ্রবর্ষ। ইসলামি জীবনে অনেক আমল চান্দ্রবর্ষের ওপর নির্ভর করে। চাঁদের উদয় ও অস্ত যাওয়া সময় নির্ধারণে সহায়ক। কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ‘লোকজন আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করে। আপনি তাদের বলে দিন, এটি মানুষের (বিভিন্ন কাজকর্ম ও ইবাদতের) এবং (বিশেষত) হজের সময় নির্ধারণ করার জন্য।’ -সুরা বাকারা: ১৮৯

পবিত্র রমজানের রোজাও নতুন চাঁদ দেখে শুরু করতে হয়। হজরত রাসুলুল্লাহ (সা.) রমজানের চাঁদ সম্পর্কে ইরশাদ করেন, ‘তোমরা চাঁদ দেখে রোজা রাখা আরম্ভ করো এবং চাঁদ দেখে ঈদুল ফিতর উদ্‌যাপন করো।’ -সহিহ বোখারি: ১৯০৯

নবী কারিম (সা.) রমজানের নতুন চাঁদকে স্বাগত জানাতে উদগ্রীব হয়ে থাকতেন। উম্মুল মুমিনিন হজরত আয়েশা (রা.) বলেন, ‘হজরত রাসুলুল্লাহ (সা.) শাবান মাসের হিসাব অন্যান্য মাসের তুলনায় অধিক গুরুত্বসহকারে রাখতেন। অবশেষে রমজানের চাঁদ দেখে রোজা শুরু করতেন। আকাশ মেঘাচ্ছন্ন থাকলে শাবান মাসের হিসাব ৩০ দিন পূর্ণ করতেন। এরপর রোজা আরম্ভ করতেন।’ -সুনানে আবু দাউদ: ২৩২৫

সুতরাং রমজানের চাঁদ দেখা একটি ফজিলতপূর্ণ আমল। হজরত রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘তোমরা রমজানের (রোজা শুরু করার) জন্য শাবানের চাঁদের হিসাব রাখো।’ -জামে তিরমিজি: ৬৮৭

চাঁদ দেখে দোয়া পড়া সুন্নত। হজরত তালহা ইবনে উবাইদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, হজরত রাসুলুল্লাহ (সা.) নতুন চাঁদ দেখলে বলতেন-

উচ্চারণ: ‘আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিলয়ুমনি ওয়াল-ইমান, ওয়াস-সালামাতি ওয়াল-ইসলাম রাব্বি ওয়া-রাব্বুকাল্লাহ।’

অর্থ: ‘হে আল্লাহ, আপনি চাঁদটি আমাদের জন্য বরকত ও ইমানের সঙ্গে এবং শান্তি ও ইসলামের সঙ্গে উদিত করুন। (হে চাঁদ) আমার ও তোমার প্রভু আল্লাহ।’ -জামে তিরমিজি: ৩৪৫১, মুসনাদে আহমদ: ১৩৯৭

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট