বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
Title :
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করছেন এমপি মিষ্টি, প্রত্যাহার পুলিশ কর্মকর্তা অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযানের পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী ক্রসফায়ার’ বন্ধ, অপরাধ দমনে বিশেষ ক্ষমতা আইনে ডিটেনশনের প্রস্তাব পুলিশের বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী”: এক অনন্য ঐতিহাসিক ও রাজনৈতিক দলিলের বিচার-বিশ্লেষণ বাংলাদেশের শাসনব্যবস্থায় প্রাতিষ্ঠানিক সংকট ও নৈতিক দ্বন্দ্ব: একটি বিশ্লেষণাত্মক প্রতিবেদন বিমানবন্দরে ইমিগ্রেশন হয়রানি: বৈধ যাত্রীদের বাধা দেওয়ায় হাইকোর্টের কড়া রুল ও নির্দেশনা রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা ছাড়াই ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিতে বাধা: আইনি প্রক্রিয়া লঙ্ঘনের অভিযোগ প্রকাশকদের তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান সংশোধন কমিটির সভাপতি জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর খালাস পাওয়ার পরও ৮ বছর কারাগারে: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল

উপজেলা নির্বাচন শতভাগ প্রভাবমুক্ত হবে: ইসি হাবিব

  • প্রকাশিত: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ৪৪৯ বার পড়া হয়েছে

নির্বাচনের হাওয়া
উপজেলা নির্বাচন শতভাগ প্রভাবমুক্ত হবে: ইসি হাবিব
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ ২৭শে এপ্রিল ২০২৪

উপজেলা পরিষদ নির্বাচন শতভাগ প্রভাবমুক্ত ও নিরপেক্ষ হবে বিলে জানিয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন,‌ ‌“এখানে কোনো প্রার্থীর বা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কেউ কোনো অনিয়ম করলে তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে সরকার প্রধানসহ নির্বাচন কমিশন শতভাগ কঠোরতা অবলম্বন করছে। অনিয়ম হলে আপনারা (সাংবাদিক) আমাদের নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করবেন।

শনিবার (২৭ এপ্রিল) পিরোজপুরে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
ইসি হাবিব বলেন, “গত জাতীয় সংসদ নির্বাচন অপেক্ষা এবারের উপজেলা পরিষদ নির্বাচনে আরো কঠোর ও নিরপেক্ষ থাকবে প্রশাসন। নির্বাচন সংশ্লিষ্ট কারো কোনো পক্ষপাতিত্বের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এর আগে, পিরোজপুরে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান। ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. জামিল হাসান, পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মাদ শরীফুল ইসলাম, র‌্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল কাজী যুবায়ের আলম, বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলা উদ্দিন প্রমুখ।

জানা যায়, প্রথম ধাপে পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানীর তিন উপজেলায় ইভিএমের মাধ্যমে আগামী ৮ মে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট