1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
কক্সবাজার কোর্ট কম্পাউন্ডে সিজেএম ভবন নির্মাণের দাবি আইনজীবীদের - আদালত বার্তা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীদের রক্তচক্ষু যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, ককটেল বিস্ফোরণ, সরকারি স্থাপনা ভাঙচুর, পাহাড় কেটে রাস্তা বিচ্ছিন্ন, বিশেষ ক্ষমতা আইনে মামলা, ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০/৩০০ সন্ত্রাসী আসামী। বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর সময়ের সাথে সাথে প্রযুক্তির অগ্রগতি আমাদের জীবনকে যেমন সহজ করেছে, তেমনি অদৃশ্য এক অন্ধকার জালও বিস্তার করেছে। ১৯ বছরে বিচার: শাজনীন হত্যা মামলায় ৬ আসামির মধ্যে ফাঁসি কার্যকর মাত্র ১ জনের আসামী পক্ষে আইনজীবী ছাড়া বাংলাদেশের আইনে বর্ণিত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা যায় না। সাইবার সুরক্ষা আইনে মুক্তিযুদ্ধ ও জাতীয় সংগীত অবমাননাকারীদের দায়মুক্তি কুর্মিটোলা হাসপাতালের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি রেকর্ড অব রাইট (খতিয়ান) ও মালিকানা স্বত্ব: হাই কোর্টের যুগান্তকারী দৃষ্টান্ত মেট্রো রেলের ভাড়ায় ২৫% ছাড়ের সিদ্ধান্ত, পাবেন যারা

কক্সবাজার কোর্ট কম্পাউন্ডে সিজেএম ভবন নির্মাণের দাবি আইনজীবীদের

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ২৬৮ বার পড়া হয়েছে

কক্সবাজার কোর্ট কম্পাউন্ডে সিজেএম ভবন নির্মাণের দাবি আইনজীবীদের
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ ৯ মে, ২০২৪
কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের নতুন ভবন কক্সবাজার আদালত এলাকায় নির্মাণের দাবিতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির এক সাধারণ সভা আজ বৃহস্পতিবার (৯ মে) সকালে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠিত হয়েছে।

সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম ছিদ্দিকীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী, সাবেক পিপি অ্যাডভোকেট মমতাজ আহমদ, সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম, সাবেক সভাপতি অ্যাডভোকেট ছৈয়দ আলম, সাবেক পিপি অ্যাডভোকেট নুরুল মোস্তফা মানিক, সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল, পিপি অ্যাডভোকেট সৈয়দ মো: রেজাউর রহমান, অ্যাডভোকেট কাসেম আলী, অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ, অ্যাডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী প্রমুখ।
সভায় বক্তারা কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের নতুন ভবন দুরত্বের কারণে প্রস্তাবিত কক্সবাজার শহরের হিলডাউন সার্কিট উত্তর পাশে নাকরে কক্সবাজার আদালত এলাকায় নির্মাণ করার দাবি জানান।

হিলডাউন সার্কিট উত্তর পাশে সিজেএম আদালতের নতুন ভবন করলে বিচারপ্রার্থী, আইনজীবী সহ সংশ্লিষ্ট সকলকে চরম দুর্ভোগ পোহাতে হবে বলে বক্তারা মন্তব্য করেন। কারণ জেলা জজ আদালত ভবন থাকবে বর্তমান কোর্ট এলাকায়, আর সিজেএম ভবন থাকবে প্রায় এক কিলোমিটার দূরে হিলডাউন সার্কিট উত্তর পাশে। এটা কখনো কাম্য নয়।

সাধারণ সভায় সিজেএম আদালতর নতুন ভবন বর্তমান কোর্ট কম্পাউন্ডে নির্মাণের দাবিতে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

আগামী ১৭ মে বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান কক্সবাজার সফরের সম্ভাবনা রয়েছে। ঐসময় প্রধান বিচারপতির সাথে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির একটি প্রতিনিধিদল সিজেএম আদালতের নতুন ভবনের স্থান বর্তমান কোর্ট কাম্পাউডে নির্ধারণ করার বিষয়ে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় প্রচুর আইনজীবী উপস্থিত থেকে দাবির প্রতি সমর্থন জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট