1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
কেরানীগঞ্জ আইনজীবী কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিলে আইনজীবীদের জন্য  ও দেশের মানুষের  মঙ্গল কামনা করে প্রার্থনা।   - আদালত বার্তা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীদের রক্তচক্ষু যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, ককটেল বিস্ফোরণ, সরকারি স্থাপনা ভাঙচুর, পাহাড় কেটে রাস্তা বিচ্ছিন্ন, বিশেষ ক্ষমতা আইনে মামলা, ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০/৩০০ সন্ত্রাসী আসামী। বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর সময়ের সাথে সাথে প্রযুক্তির অগ্রগতি আমাদের জীবনকে যেমন সহজ করেছে, তেমনি অদৃশ্য এক অন্ধকার জালও বিস্তার করেছে। ১৯ বছরে বিচার: শাজনীন হত্যা মামলায় ৬ আসামির মধ্যে ফাঁসি কার্যকর মাত্র ১ জনের আসামী পক্ষে আইনজীবী ছাড়া বাংলাদেশের আইনে বর্ণিত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা যায় না। সাইবার সুরক্ষা আইনে মুক্তিযুদ্ধ ও জাতীয় সংগীত অবমাননাকারীদের দায়মুক্তি কুর্মিটোলা হাসপাতালের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি রেকর্ড অব রাইট (খতিয়ান) ও মালিকানা স্বত্ব: হাই কোর্টের যুগান্তকারী দৃষ্টান্ত মেট্রো রেলের ভাড়ায় ২৫% ছাড়ের সিদ্ধান্ত, পাবেন যারা

কেরানীগঞ্জ আইনজীবী কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিলে আইনজীবীদের জন্য  ও দেশের মানুষের  মঙ্গল কামনা করে প্রার্থনা।  

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ২৫৯ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জ আইনজীবী কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিলে আইনজীবীদের জন্য  ও দেশের মানুষের  মঙ্গল কামনা করে প্রার্থনা। 

এডভোকেট জিয়াউদ্দিন সুমন,রিপোর্টার, আদালত বার্তাঃ ১ এপ্রিল ২০২৪।

কেরানীগঞ্জ আইনজীবী কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিলে আইনজীবীদের জন্য  ও দেশের মানুষের  মঙ্গল কামনা করে প্রার্থনা করা হয়।

কেরানীগঞ্জ আইনজীবী কল্যাণ সমিতি কর্তৃক আজ ৪২ জনসন রোডের সরফুদ্দিন ম্যানশন এ আড্ডা রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমিতির আহবায়ক অ্যাডভোকেট শহীদ হাসান দুলাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্মানিত ট্রেজারার এডভোকেট এম মাসুদ আলম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের নবনির্বাচিত ট্রেজারার এডভোকেট মোঃ নুরুল হুদা আনসারী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন কেরানীগঞ্জ আইনজীবী কল্যাণ সমিতি কেরানীগঞ্জের আইনজীবীদের একটি শিকড়ের সংগঠন এই সংগঠনের মাধ্যমে সৌহার্দ্য, সম্প্রীতি, ভাতৃত্ববোধের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুসংগঠিত সংগঠন। এই সংগঠনের মাধ্যমে এলাকার জনগণ ও আইনজীবীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। সমিতির তিনি উত্তর উত্তর সাফল্য কামনা করেন ও এমনিভাবে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম কল্যাণের ধারায়  এগিয়ে যাবে লক্ষ্য উদ্দেশ্যকে সামনে নিয়ে তিনি তার বক্তব্যে বললেন।
বিশেষ অতিথি হিসেবে এডভোকেট নুরুল হুদা আনসারী তার বক্তব্যে বলেন আপনারা এমনিভাবে সবাইকে নিয়ে সমিতির লক্ষ্য উদ্দেশ্য কে সামনে রেখে আইনজীবী বান্ধব কল্যাণে নিয়োজিত থাকবেন। তিনি আরো বলেন সমিতির কোন আইনজীবী বন্ধু যদি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কোন প্রকার সহযোগিতার দরকার হয় তাহলে তার পক্ষ হতে সার্বিকভাবে সেই সহযোগিতা তিনি করবেন বলে তার বক্তব্য তিনি ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেরানীগঞ্জ আইনজীবী কল্যাণ সমিতির সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট মোহাম্মদ এনামুল হক।

অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন–
কেরানীগঞ্জ আইনজিবী কল্যাণ সমিতির উপদেষ্টা মোঃ সেলিম,
সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট নুরুল আলম অ্যাডভোকেট রাবেয়া বেগম এডভোকেট ইকবাল হোসন এডভোকেট শাহনাজ বেগম শিরিন যুগ্ম আহ্বায়ক, অ্যাডভোকেট অনুপ কুমার বর্মন যুগ্ন আহবায়ক, অ্যাডভোকেট শেখর চন্দ্র যুগ্ম আহ্বায়ক, অ্যাডভোকেট জিয়াউদ্দিন সুমন, অ্যাডভোকেট কলিম মৃধা, এডভোকেট মুক্তা বেগম,
এডভোকেট রূপায়ান এডভোকেট অজিত, এডভোকেট রিয়াজ উদ্দিন রাজন, এডভোকেট শিউলি, এডভোকেট সিরাজউদ্দিন সিরাজ,এডভোকেট রাজারামন বর্মন, সহ আরো সমিতির সদস্যবৃন্দ। অনুষ্ঠান শেষে আইনজীবীদের জন্য  ও দেশের মানুষের  মঙ্গল কামনা করে প্রার্থনা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট