শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
Title :
একাধিক মামলার সাজা একসঙ্গে চলবে না আদালতের নির্দেশ ছাড়া: হাইকোর্ট বিকাশ-রবি-বাংলালিংকসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন শাখাহীন ব্যাংকিংয়ের নতুন যুগের পথে বাংলাদেশ ‘র’ এজেন্ট সন্দেহে ভারতীয় নাগরিক রিমান্ডে: আইনি প্রক্রিয়া, কূটনৈতিক অধিকার এবং আইনি বিশ্লেষণ দেশে বিচারকের স্বল্পতা একটি সুপরিচিত বাস্তবতা: অ্যাটর্নি জেনারেল সরকারি কমিটিতে বড় রদবদল: বাদ পড়ছেন আওয়ামীপন্থীরা, যুক্ত হচ্ছেন নারীসহ ৩ স্থানীয় প্রতিনিধি গাইবান্ধা আদালতে চাঞ্চল্যকর জালিয়াতি: বিচারকের অনুপস্থিতিতে ভুয়া জামিনের রিকল তৈরি করে থানায় জমা দেওয়ার আভিযোগ  ৪ ‘বাংলাদেশি’র কারাদণ্ড মওকুফ করে দেশে পাঠানোর নির্দেশ ত্রিপুরা হাইকোর্টের হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী করছাড়ের বিধানে জটিলতা: নিয়মিত আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে?

খালেদা জিয়ার নির্বাচন করার কোনো সুযোগ নেই’।

  • প্রকাশিত: রবিবার, ১১ জুন, ২০২৩
  • ৫০০ বার পড়া হয়েছে

‘খালেদা জিয়ার নির্বাচন করার কোনো সুযোগ নেই’।

‘খালেদা জিয়ার নির্বাচন করার কোনো সুযোগ নেই’।

নিউজ ডেস্ক আদালত বার্তা : ১১ জুন ২০২৩
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও আইনমন্ত্রী আনিসুল হক।
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আইন অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচন করার কোনো সুযোগ নেই।
রোববার (১১ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ল’রিপোর্টার্স ফোরাম আয়োজিত মিট দ্যা রিপোর্টার্স অনুষ্ঠানে এ কথা জানান আইনমন্ত্রী।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন না। তিনি সুস্থ হলে আইনত তার সাজার বাকি অংশ কার্যকর করাই সরকারের প্রধান কাজ।
এমনকি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রকাশ্যে কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ দিলে জামিন বাতিল হয়ে যাবে বলেও জানিয়েছেন আইনমন্ত্রী।
নির্বাচন নিয়ে বিএনপির সাথে আলোচনা প্রসঙ্গে আইনমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নির্বাচন নিয়ে বিএনপির সাথে আলোচনার কোন সুযোগ নেই। নির্বাচনকালে সংসদে প্রতিনিধিত্ব আছে এমন রাজনৈতিক দলগুলোকে নিয়ে ছোট সরকার গঠন করা হবে
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়ার চিকিৎসা এদেশেই সম্ভব। তিনি যেসব শর্তে মুক্তি পেয়েছেন, তাতে তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তিনি যে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নেন সেটাও তো সরকারের দেওয়া শর্তের বাইরে। তার বিষয়ে অন্য কোনো চিন্তাভাবনা আপাতত সরকারের নেই।
জামায়াতকে নিষিদ্ধ করার বিষয় নিয়ে করা প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধী হিসেবে বিচার শুরুর জন্য যথেষ্ট তথ্য প্রমাণ আছে। আইন সংশোধনের প্রক্রিয়া চলছে। শিগগিরই তা মন্ত্রীসভায় উঠবে।
জামায়াতের সমাবেশ করা নিয়ে আইনমন্ত্রী বলেন, সমাবেশের অনুমতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কেন তারা অনুমতি দিলো- সেটার উত্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিবে।
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তিনি বলেন, সর্বোচ্চ আদালত অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করায় সংবিধান থেকে কেয়ারটেকার সরকার বাতিল হয়ে যায়।
মার্কিন ভিসা নীতি প্রসঙ্গে বলতে গিয়ে আনিসুল হক বলেন, মার্কিন ভিসা নীতির কারণে অপমানিত হয়েছে বাংলাদেশ। সুষ্ঠুভাবে প্রয়োগ করলে আপত্তি নাই। কিন্তু শুধু একটা দলের জন্য ব্যবহার করলে আপত্তি আছে।

 

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট