1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
ঘুরে আসুন কক্সবাজারের কুতুবদিয়ায়।  - আদালত বার্তা
রবিবার, ২৪ মে ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাইবার সুরক্ষা আইনে মুক্তিযুদ্ধ ও জাতীয় সংগীত অবমাননাকারীদের দায়মুক্তি কুর্মিটোলা হাসপাতালের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি রেকর্ড অব রাইট (খতিয়ান) ও মালিকানা স্বত্ব: হাই কোর্টের যুগান্তকারী দৃষ্টান্ত মেট্রো রেলের ভাড়ায় ২৫% ছাড়ের সিদ্ধান্ত, পাবেন যারা কিভাবে  আপনি কাঙ্ক্ষিত Bar-At-Law Degree.অর্জন করতে পারবেন?  ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয় : হাইকোর্ট আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেল সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম মেট্রোরেল স্টেশনে নিষিদ্ধ সামগ্রী: নিরাপদ যাত্রায় সচেতনতা জরুরি। আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে। অভিভাবকের অসচেতনতা ও অতিরিক্ত ডিজিটাল স্ক্রিন ব্যবহারে হারাচ্ছে শিশুর চোখের আলো

ঘুরে আসুন কক্সবাজারের কুতুবদিয়ায়। 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৪৮৫ বার পড়া হয়েছে

ঘুরে আসুন কক্সবাজারের কুতুবদিয়ায়। 

মোহাম্মদ এনামুল হক, আদালত বার্তাঃ২৮ ডিসেম্বর ২০২৪।

কুতুবদিয়া বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত একটি উপজেলা। এটি একটি দ্বীপ, যা কুতুবদিয়া চ্যানেল দ্বারা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন।

হযরত কুতুবুদ্দীন নামে এক কামেল ব্যক্তি আলী আকবর, আলী ফকির সহ আরো কিছু সঙ্গী নিয়ে মগ পর্তুগীজদের বিতাড়িত করে এ দ্বীপে আস্তানা স্থাপন করেন। অন্যদিকে আরাকান থেকে মুসলমানেরা চট্টগ্রামের আশেপাশের অঞ্চল থেকে ভাগ্যান্বেষণের জন্য উক্ত দ্বীপে ধীরে ধীরে আসতে থাকে।

বর্তমানে এই দ্বীপের বয়স ৬০০ বছর পেরিয়ে গেছে। এই দ্বীপের আয়তন প্রায় দুই-তৃতীয়াংশ কমে গেছে এবং এখনও সাগরের ঢেউয়ের প্রভাবে ভেঙ্গে সমুদ্রে পরিণত হচ্ছে সৌন্দর্যের লীলাভূমি সাগরকন্যা কুতুবদিয়া দ্বীপটি।

যা দেখতে পাবেন:
বড়ঘোপ সমুদ্র সৈকত, বায়ুবিদ্যুৎ প্রকল্প , কুতুব শরীফ দরবার, কুতুব আউলিয়ার মাজার, প্রাকৃতিক উপায়ে লবণ তৈরির মাঠ, কুতুবদিয়া বাতিঘর, বড়ঘোপ সরকারি স্টেডিয়াম, ধুরুং স্টেডিয়াম, সিটিজেন পার্ক, মুক্তমঞ্চ, প্রাচীন দীঘির পাড় (বড়ঘোপ), শুটকি পল্লী ইত্যাদি।

যাতায়াত :
ঢাকা – চট্টগ্রাম ( বাস/ট্রেন/বিমান)
চট্টগ্রাম -পেকুয়া (বাস)
পেকুয়া – মগনামা ঘাট ( অটোরিকশা / সিএনজি)
মগনামা ঘাট – কুতুবদিয়া ( ডেনিশ বোট / স্পীড বোট)

থাকা-খাওয়া:
উপজেলা হাসপাতালের সামনের হোটেলের খাবার মান ভালো। থাকতে চাইলে উপজেলা পরিষদের বাংলোতে থাকা যাবে। এছাড়াও কেউ চাইলে সমুদ্রপাড়ে ক্যাম্প করেও থাকতে পারবেন।

ভ্রমণপিপাসু যারা আছেন তারা একটি বিষয় খেয়াল রাখবেন এই এই পরিবেশ আপনার আমার আগামী প্রজন্মের জন্য ব্যবহার উপযোগী করে আমরা রেখে যাব । আবর্জনা ফেলে পরিবেশে নোংরা করা থেকে বিরত থাকবেন।এই হোক আমাদের অঙ্গীকার। 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট