1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
চট্টগ্রামে নিখোঁজ সাংবাদিক গোলাম সারোয়ার উদ্ধার - আদালত বার্তা
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে কাল শিশু রামিসা হত্যা মামলার রায় কাল কোটা রায়ের দুই বছর: একটি বিচারিক সিদ্ধান্ত থেকে রাজনৈতিক পতনের পথে ফৌজদারি আইনচর্চায় নবীন আইনজীবীদের দক্ষতা অর্জন: করণীয় ও পেশাগত দিকনির্দেশনা বিশ্ব পরিবেশ দিবস আজ: জলবায়ু সংকট মোকাবিলায় টেকসই উদ্যোগের আহ্বান। দুর্নীতি উন্নয়নের পথে  অন্তরায় রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে সুপ্রিম কোর্টের মামলায় ‘নোটিশ জালিয়াতি’ ঠেকাতে অ্যাটর্নি জেনারেল অফিসের ৬ নির্দেশনা রামিসা হত্যা মামলা: আদালতে এসআই ইকবালের আবেগঘন সাক্ষ্য, কাঁদলেন বিচারালয়ের সবাই

চট্টগ্রামে নিখোঁজ সাংবাদিক গোলাম সারোয়ার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ১১৯৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম শহর থেকে নিখোঁজ সাংবাদিক গোলাম সারোয়ারকে সীতাকুণ্ডের কুমিরা এলাকার একটি ব্রিজের নিচ থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ রাত ৮টার দিকে তাকে উদ্ধার করা হয়।

কে বা কারা সাংবাদিক গোলাম সরওয়ারকে গত বৃস্পতিবার অপহরণ করে। গোলাম সারোয়ার ব্রিজের নিচে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। এ সময় স্থানীয় কয়েকজন যুবক উক্ত পথ দিয়ে যাওয়ার সময় তার চিৎকার শুনে দ্রুত ব্রিজের নিচে নেমে তাকে উদ্ধার করে একটি দোকানে রাখে। পরে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, সাংবাদিক গোলাম সারোয়ার বড় কুমিরা বাজার এলাকার একটি খালের পাড়ে পড়েছিলেন। স্থানীয় লোকজন দেখে আমাদের খবর দেন। পরে আমরা গিয়ে উদ্ধার করি। গোলাম সারোয়ারকে দেখে মোটামুটি সুস্থ মনে হয়েছে। পরে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিযে যান।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল থেকে নিখোঁজ হন সাংবাদিক গোলাম সারোয়ার। তিনি আজকের সূর্যোদয় চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার ও অনলাইন পোর্টাল সিটি নিউজ বিডি ডট কমের নির্বাহী সম্পাদক ও প্রকাশক হিসেবে কর্মরত। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বাড়ি গোলাম সারোয়ারের। তিনি সিইউজে’র সদস্য।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট