মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
Title :
১৬৪ ধারার স্বীকারোক্তি: ন্যায়বিচারের সহায়ক নাকি অতিনির্ভরতার ঝুঁকি? কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত হতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা যে কারণে মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন ১০ আসামি নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়ে প্রমাণের গুরুত্ব ও বিচারিক বিচক্ষণতার প্রশ্ন বাংলাদেশ: রাজনৈতিক বিরোধীদের অনির্দিষ্টকালীন বিচার-পূর্ব আটক বন্ধ করুন – হিউম্যান রায়টস ওয়াচ নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের ঐতিহাসিক রায় ১৬ জনের মৃত্যুদণ্ডের বদলে ২ জনের ফাঁসি বহাল, ১০ জন খালাস; ৪ জনের আমৃত্যু কারাদণ্ড দ্রুত বিচার নয়, যথাযথ আইনি প্রক্রিয়াই ন্যায়বিচারের মূল ভিত্তি নতুন করে আলোচনায় বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি। ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন এসএনএ চার্জ ইউনিটপ্রতি আধা পয়সা—১,১৬০ মেগাওয়াটে বছরে সম্ভাব্য ব্যয় প্রায় সাড়ে ৬ কোটি টাকা বাংলাদেশে বন্ধ হচ্ছে যুক্তরাজ্যের অর্থায়নে পরিচালিত জলবায়ু প্রকল্প। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক সোহেল রানার বিরুদ্ধে নিজ সরকারি গাড়িচালক মো. আলী হোসেন বাচ্চুকে খাস কামরায় ডেকে মারধরের অভিযোগ উঠেছে। রংপুরে শিক্ষক পরিবার হত্যাকাণ্ডের ভয়াবহ রহস্য উন্মোচন ইয়াবা সেবনে বাধা দেওয়ায় চারজনকে হত্যা, লাশের পাশেই গোসল-খেজুর-ইয়াবা; গ্রেপ্তার দুই

ছেড়ে দেয়া ৩২ আসনে স্বতন্ত্র নিয়ে সিদ্ধান্ত জানাল আ.লীগ

  • প্রকাশিত: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ৪৪২ বার পড়া হয়েছে

ছেড়ে দেয়া ৩২ আসনে স্বতন্ত্র নিয়ে সিদ্ধান্ত জানাল আ.লীগ
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ১৭ই ডিসেম্বর ২০২৩

ছেড়ে দেয়া ৩২ আসনে স্বতন্ত্র নিয়ে সিদ্ধান্ত জানাল 
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ২৬টি এবং ১৪ দলের শরিকদের ৬টি আসন ছেড়ে দিয়েছে। নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়, এই ৩২ আসনে তাদের প্রার্থী থাকছে না।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের চিঠি নিয়ে যান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। পরে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ১৪ দলের শরিকেরা নৌকা মার্কায় ভোটে অংশ নেবেন। আর জাতীয় পার্টির জন্য ছেড়ে দেয়া আসনে আওয়ামী লীগের প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

তবে ছেড়ে দেয়া আসনে স্বতন্ত্র প্রার্থিদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আছে কিনা- এমন প্রশ্নের জবাবে বিপ্লব বড়ুয়া বলেন, ‘আওয়ামী লীগের সিদ্ধান্ত আমরা ইসিতে জানিয়ে দিয়েছি। সেখানে অন্যকোনো দল বা প্রার্থিদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আমাদের নেই।’

তিনি বলেন, আওয়ামী লীগের মিত্রদের সঙ্গে জোটভুক্ত হয়ে নির্বাচন করছি আমরা। যাচাই-বাছাই শেষে আমাদের নিজেদের ৫টি আসনের মনোনয়ন বাতিল হয়েছে। সেসব আসন আমাদের দিক থেকে উন্মুক্ত থাকবে।
তবে এর আগে জাতীয় পার্টির নেতারা বলেছিলেন, আওয়ামী লীগ আসন ছেড়ে দিলেও একই আসনে আওয়ামী লীগ নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে থেকে গেলে ওই আসন তাদের জন্য নিরাপদ নয়। ফলে সমঝোতা হওয়া আসনে নৌকা প্রতীকের প্রার্থীর পাশাপাশি আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থীদেরও যেন প্রত্যাহার করে নেয়া হয়, সেটিই চাইছে জাপা। সেসময় আওয়ামী লীগ অবশ্য স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে ‘নাক গলানো’র কোনো ইচ্ছা নেই বলেই সাফ জানিয়ে দিয়েছিল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট