বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
Title :
ক্ষমতা বদলায়, প্রতিষ্ঠান টিকে থাকে:  ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠানই রাষ্ট্রের রক্ষাকবচ। তথ্য গোপন করে একাধিক রিট: আইনজীবী ও রিটকারীকে ১০ লাখ টাকা জরিমানা প্রধান বিচারপতির সাথে সুপ্রিম কোর্ট বার সভাপতির বাদানুবাদ: এজলাস ছাড়লেন আপিল বিভাগের বিচারপতিরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার দেওয়ানি মামলায় আরজি সংশোধন: আইনি সুযোগ, সীমাবদ্ধতা এবং উচ্চ আদালতের নজির ভিডিও কলে স্বজনদের সঙ্গে ১০ মিনিট কথা বলতে পারবেন কারাবন্দিরা কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের অগ্রিম হোটেল বুকিংয়ের পরামর্শ: উপ-হাইকমিশনের বিশেষ নির্দেশনা বিচারকদের আবাসন ও নিরাপত্তা নিশ্চিতে ৬৪ জেলা ও ৮ মহানগরে আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ ভারতীয় ভিসা নিয়ে হাইকমিশনের জরুরি সতর্কবার্তা ‘গ্যারান্টিযুক্ত ভিসা’ ও ‘দ্রুত প্রসেসিং’-এর নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান

জিরো ট্যাক্স রিটার্ন দাখিল আইনত দণ্ডনীয়: জাতীয় রাজস্ব বোর্ড

  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৫১৩ বার পড়া হয়েছে

জিরো ট্যাক্স রিটার্ন দাখিল আইনত দণ্ডনীয়: জাতীয় রাজস্ব বোর্ড

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ ১০ আগস্ট, ২০২৫

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত “জিরো রিটার্ন” দাখিল সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে সতর্ক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআর জানায়, আয়কর আইন, ২০২৩ অনুযায়ী ‘জিরো রিটার্ন’ নামে কোনো ব্যবস্থা নেই এবং শূন্য আয়, ব্যয়, সম্পদ ও দায় দেখিয়ে রিটার্ন দাখিল করা আইনত অপরাধ।

এনবিআর-এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু পোস্টে দাবি করা হচ্ছে যে রিটার্ন পূরণের সব ঘরে “শূন্য” লিখে জমা দেওয়া যায়। এর ফলে কিছু করদাতা আয়, ব্যয়, সম্পদ ও দায়ের বিষয়ে অসত্য ঘোষণা দিয়ে আসছেন বলে জানা গেছে।

আয়কর আইন অনুসারে করদাতাকে অবশ্যই তাঁর প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় রিটার্নে সঠিকভাবে প্রদর্শন করতে হবে। এগুলোর কোনোটি বা সবগুলো শূন্য দেখিয়ে রিটার্ন দাখিল করা ফৌজদারি অপরাধ।

আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩১২ ও ৩১৩ অনুযায়ী, মিথ্যা বা অসত্য তথ্য দিলে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।

প্রকৃত আয়ের পরিমাণ করযোগ্য না হলে করদাতাকে কর দিতে হবে না। তবে তবুও সঠিক তথ্য প্রদান বাধ্যতামূলক। আইন অনুযায়ী, শূন্য আয়, ব্যয়, সম্পদ ও দায় দেখিয়ে ‘জিরো রিটার্ন’ দাখিলের কোনো সুযোগ নেই।

এনবিআর আশা প্রকাশ করেছে যে করদাতারা দায়িত্বশীল নাগরিক হিসেবে সঠিক তথ্য দিয়ে রিটার্ন দাখিল করবেন এবং দেশের উন্নয়নে গর্বিত অংশীদার হবেন।

একই সঙ্গে প্রতারণামূলক ‘জিরো রিটার্ন’ প্রচারণা থেকে বিরত থেকে নিজেকে কারাদণ্ড ও অর্থদণ্ড থেকে সুরক্ষিত রাখার আহ্বান জানানো হয়েছে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট