1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
ঢাকায় সাংবাদিকতা সম্মেলনে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের তাগিদ - আদালত বার্তা
রবিবার, ১০ মে ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকায় সাংবাদিকতা সম্মেলনে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের তাগিদ ঢাকা-ইসলামাবাদ সমঝোতা, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে ভারত ঘিরে পাকিস্তানের নতুন বার্তা, হাইকোর্টে একদিনে ৫ হাজারেরও বেশি মামলা নিষ্পত্তি চীন সফরে যাওয়ার আগে পররাষ্ট্রমন্ত্রী — তিস্তা সমস্যা নিয়ে ভারতের জন্য বসে থাকা চলবে না বাংলাদেশে কেমিক্যালমুক্ত আম: নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্যের প্রশ্ন সচিবালয় শেরেবাংলা নগরে স্থানান্তরের পরিকল্পনা, হচ্ছে যাচাই-বাছাই প্রথম সফর নিয়ে জটিলতা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ভারতের আস্থাহীনতায় সরকার ঢাকার রাস্তায়  ট্রাফিক সিস্টেমে নতুন  বাস্তবতা AI ক্যামেরা। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের দীর্ঘ কারাবাস:আইনের অপব্যবহার নিয়ে আইনজীবীদের উদ্বেগ। একজন আইনজীবীর অপ্রাসঙ্গিক জেরা গুণগতভাবে শক্তিশালী মোকদ্দমাকেও ধ্বংস করে দেয়।

ঢাকায় সাংবাদিকতা সম্মেলনে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের তাগিদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ঢাকায় সাংবাদিকতা সম্মেলনে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের তাগিদ
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ৯ এপ্রিল ২০২৬
দুই দিনে ১২টি অধিবেশনে অনুসন্ধানী সাংবাদিকতা, সংবাদমাধ্যমের আত্ম-নিয়ন্ত্রণ ও সাংবাদিকদের নিরাপত্তার মতো নানা বিষয়ে আলোচনা হয়
স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের আহ্বান জানিয়ে ঢাকায় হয়ে গেল দুই দিনের সাংবাদিকতা সম্মেলন।
শনিবার বিকালে ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এ সম্মেলন শেষ হয়। এতে ১২টি অধিবেশনে বাংলাদেশের সাংবাদিকদের পাশাপাশি কানাডা, পাকিস্তান, সুইডেনসহ ১০টি দেশের জ্যেষ্ঠ সাংবাদিক, সাংবাদিকতা বিশেষজ্ঞ ও সাংবাদিকরা অংশ নেন।
‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স’ শীর্ষক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে এটির আয়োজক মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (এমআরডিআই) নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুর স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের আহ্বান জানান।
তিনি বলেন, “বর্তমান সরকার তাদের নির্বাচনি ইশতেহার এবং ৩১ দফায় অন্যান্য প্রতিশ্রুতির পাশাপাশি এমন একটি স্বাধীন কমিশন গঠনের কথা বলেছে। এই জায়গায় কাজ করতে চাই এবং একটি স্বাধীন গণমাধ্যম কমিশন প্রতিষ্ঠিত করতে চাই, যার মাধ্যমে সবার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে।”
একই সঙ্গে তিনি গণমাধ্যমের নিজস্ব রেগুলেশন বা নীতিমালা তৈরির ওপর গুরুত্বারোপ করে এজন্য গণমাধ্যমগুলোর সক্ষমতা তৈরির কথা বলেন।
বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান এমআরডিআইয়ের ২৫ বছর পূর্তি উপলক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে দুই দিনে ১২টি অধিবেশনে অনুসন্ধানী সাংবাদিকতা, সংবাদমাধ্যমের আত্ম-নিয়ন্ত্রণ, ডিজিটাল নিউজরুম রূপান্তর, লিঙ্গ সমতা এবং সাংবাদিকদের নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত ‘পলিটিকো গভর্ন্যান্স ইকোসিস্টেম অ্যান্ড ফ্রি মিডিয়া’ শীর্ষক দ্বিতীয় প্লেনারি অধিবেশন হয়। এতে দেশের রাজনৈতিক ও শাসনব্যবস্থার প্রেক্ষাপটে সংবাদমাধ্যমের স্বাধীনতা, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, আইন-কানুন এবং জবাবদিহিতা নিয়ে নানা মতামত উঠে আসে।
বিজনেস স্ট্যান্ডার্ডের নির্বাহী সম্পাদক শাখাওয়াত লিটনের সঞ্চালনায় এ অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।
আলোচনায় অংশ নেন সাংবাদিক হামিদ মীর, দ্য ডেইলি স্টারের কনসাল্টিং এডিটর কামাল আহমেদ, বিবিসির সাবেক সাংবাদিক শাকিল আনোয়ার এবং দৈনিক সমকালের সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী।
mrdi-journalism-conference-09052026-2
সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ‘থিমেটিক’ আলোচনার হয় ‘বাংলাদেশে গণমাধ্যমের আত্ম-নিয়ন্ত্রণ: পেশাগত তদারকি, জবাবদিহিতা ও অভিযোগ নিষ্পত্তি’ শিরোনামে।
সংবাদমাধ্যমের স্বচ্ছতা, সম্পাদকীয় স্বাধীনতা, পাঠকের অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা এবং আত্ম-নিয়ন্ত্রণ কাঠামো নিয়ে সাজানো এ অধিবেশন পরিচালনা করেন সাংবাদিক শাকিল আনোয়ার।
আলোচক হিসেবে ছিলেন টাইমস মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, আন্তর্জাতিক গণমাধ্যম আইন বিশেষজ্ঞ জোয়ান বারাতা, ডেইলি স্টারের কামাল আহমেদ ও প্রথম আলোর ইংরেজি বিভাগের ‘টিম লিডার’ আয়েশা কবির।
দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ‘প্যারালাল ট্র্যাক’ সেশনগুলোতে অনুসন্ধানী সাংবাদিকতা, তথ্য বিশ্লেষণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে কর্মশালা হয়।
এর মধ্যে ‘বিগ ডেটা টার্নিং নাম্বার্স ইনটু ইমপ্যাক্টফুল স্টোরিজ’ শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির কৌশল তুলে ধরেন নেত্র নিউজের নির্বাহী সম্পাদক নাজমুল আহসান।
‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন নিউজরুমস: ইনোভেশন, ইন্টিগ্রেশন অ্যান্ড এথিকস’ শিরোনামের অধিবেশনে আলোচক ছিলেন টরন্টো স্টারের সাবেক সম্পাদক মাইকেল কুক, সাবেক নির্বাহী সম্পাদক মারডক ডেভিস এবং ডেইলি স্টারের সহকারী সম্পাদক অরুণ দেবনাথ।
এ আলোচনায় সাংবাদিকতায় এআই ব্যবহারের নৈতিকতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতার বিষয় উঠে আসে।
‘ফর দ্য রাইজ অব ইনডিপেনডেন্ট ইনভেস্টিগেটিভ জার্নালিজম স্টার্টআপস’ শীর্ষক আরেকটি অধিবেশন হয়। এতে অনুসন্ধানী সাংবাদিকতা প্ল্যাটফর্মের বিকাশ ও বিকল্প অর্থায়ন নিয়ে আলোচনা হয়। এতে অংশ নেন গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্কের (জিআইজেএন) ইন্দনেশিয়ান সম্পাদক খোলিকুল আলম, দ্য হুইসেলের প্রধান প্রযোজক আশরাফুল হক ও জিআইজেএনের বাংলা সম্পাদক এস কে তানভীর মাহমুদ।
এছাড়া ‘বিহাইন্ড দ্য বাইলাইন’ শীর্ষক আলোচনায় সাংবাদিকদের অনুসন্ধানী সাংবাদিকতার পেছনের অভিজ্ঞতা তুলে ধরা হয়।
এতে অংশ নেন এমআরডিআইয়ের সক্ষমতা উন্নয়ন ও আইজে হেল্প ডেস্ক বিভাগের প্রধান বদরুদ্দোজা বাবু, সাংবাদিক ও লেখক আসাদুজ্জামান ও ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক জাইমা ইসলাম।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট