বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
Title :
ক্রসফায়ার’ বন্ধ, অপরাধ দমনে বিশেষ ক্ষমতা আইনে ডিটেনশনের প্রস্তাব পুলিশের বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী”: এক অনন্য ঐতিহাসিক ও রাজনৈতিক দলিলের বিচার-বিশ্লেষণ বাংলাদেশের শাসনব্যবস্থায় প্রাতিষ্ঠানিক সংকট ও নৈতিক দ্বন্দ্ব: একটি বিশ্লেষণাত্মক প্রতিবেদন বিমানবন্দরে ইমিগ্রেশন হয়রানি: বৈধ যাত্রীদের বাধা দেওয়ায় হাইকোর্টের কড়া রুল ও নির্দেশনা রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা ছাড়াই ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিতে বাধা: আইনি প্রক্রিয়া লঙ্ঘনের অভিযোগ প্রকাশকদের তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান সংশোধন কমিটির সভাপতি জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর খালাস পাওয়ার পরও ৮ বছর কারাগারে: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেনে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা বণ্টন মামলায় পৃথক স্বত্ব ঘোষণার মামলা ছাড়াই স্বত্বের প্রশ্ন নির্ধারণ করা যায়: হাইকোর্ট

তারহীন ইন্টারনেট সংযোগ দিতে পারবে ৩ মোবাইল অপারেটর

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ৪৭২ বার পড়া হয়েছে

তারহীন ইন্টারনেট সংযোগ দিতে পারবে ৩ মোবাইল অপারেটর
নিউজ ডেস্ক আদালত বার্তা : ১৫ মার্চ ২০২৪
দ্রুতগতির তারবিহীন ইন্টারনেট সেবার অনুমতি পেয়েছে তিন মোবাইল অপারেটর গ্রামীণ ফোন, রবি ও টেলিটক। সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে এই তিন অপারেটরকে একীভূত লাইসেন্স হস্তান্তর করে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

বিটিআরসি ভবনের সম্মেলন কক্ষে সংস্থার চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে এই লাইসেন্স হস্তান্তর করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বিটিআরসি বলছে, এর ফলে তিন মোবাইল অপারেটর গ্রামীণফোন, রবি ও টেলিটক একই লাইসেন্সের আওতায় ফাইভ জি সহ নতুন সব প্রযুক্তিগত সুবিধা দিতে পারবে। এছাড়া টেলিকম অপারেটরদের ফিক্সড ওয়্যারলেস অ্যাকসেসের সুবিধাও থাকছে এ লাইসেন্সের আওতায়। ফলে ইন্টারনেট সার্ভিস প্রভাইডারদের মতো তারাও ইন্টারনেট সংযোগ সুবিধা দিতে পারবে।
তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব দিতে বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে প্রযুক্তি খাতকে এগিয়ে নিয়ে যাচ্ছে সরকার। যার অনন্য উদাহরণ আজকের এই লাইসেন্স প্রদান। এই লাইসেন্সের ফলে ফাইভ জি বা এরপর যত আধুনিক প্রযুক্তি আসুক না কেন নতুন কোনো লাইসেন্সের প্রয়োজন হবে না। এছাড়া ফিক্সড ওয়ারলেস এক্সপ্রেসের ক্ষেত্রে আইওটি ডিভাইস ও বিভিন্ন ইন্ডাস্ট্রি গুরুত্ব পাবে।’

এই লাইসেন্স প্রদানের ফলে ব্যবসা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন দেশের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা। তারা বলছেন, এমন সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের সঙ্গে সমন্বয়ের প্রয়োজন ছিল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট