শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
Title :
শেখ হাসিনার প্রত্যাবর্তন ও রাজনৈতিক ‘গেম প্ল্যান’: অনুমান, আইনি জটিলতা এবং আন্তর্জাতিক সমীকরণের বিশ্লেষণ ঢাকাকে বন্যার ঝুঁকি থেকে রক্ষায় কেরানীগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের জমি অধিগ্রহণ বাতিল চেয়ে হাইকোর্টে রিট সম্পাদকীয় ​সাংবাদিকতা হোক স্বচ্ছ পানির মতো ভিসা প্রক্রিয়ায় বড় সংস্কার ভারতের: ‘ট্যুরিস্ট ভিসা’র বদলে আসছে ‘ভিজিটর ভিসা’, কমছে কাগজপত্রের ঝামেলা শেখ হাসিনার আপিলের সুযোগ ও আইনি জটিলতা: আবুল কালাম আজাদের মামলাকে উদাহরণ হিসেবে দেখছেন অ্যাটর্নি জেনারেল বখতিয়ার খিলজীর বাংলা বিজয়ের ৬০০ বছর আগেই বাংলাদেশে ইসলামের আগমন; সাক্ষী লালমনিরহাটের ৬৯ হিজরির প্রাচীন মসজিদ ঢাকা-কক্সবাজার রেলপথের তিন বছর: বদলে গেছে পর্যটন ও যোগাযোগের চিত্র সফটওয়্যার জটিলতায় লক হয়ে আছে ৩৫ হাজার নাগরিকের এনআইডি ২০২৫ সালের আগে নির্মিত অবৈধ ভবনকে শর্তসাপেক্ষে বৈধতা দেবে রাজউক: চূড়ান্ত হলো বিধিমালার খসড়া “শুধু সরকারি প্রয়োজনের দাবি দেখিয়ে নিবন্ধিত ইজারা বাতিল বৈধ নয়”

তার ছাড়াই ব্রডব্যান্ড পাবেন গ্রাহকরা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫২৪ বার পড়া হয়েছে

তার ছাড়াই ব্রডব্যান্ড পাবেন গ্রাহকরা
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ২৫ ফেব্রুয়ারি ২০২৪
গ্রাহকদের ফিক্সড ওয়্যারলেস অ্যাকসেস (এফডাব্লিউএ) সেবা দেওয়ার অনুমতি পেয়েছে দেশের টেলিকম অপারেটররা। এতে তার ছাড়াই ওয়াইফাই সংযোগ লাভ করতে পারবেন তাদের গ্রাহকরা।

ফলে, দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসায়ে বড় ধরনের পরিবর্তন আশা করা যাচ্ছে সামনে। কারণ, ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা সরবরাহকারীদের (আইএসপি) সঙ্গে দারুণ এক প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে মোবাইল অপারেটর কোমানিগুলোর। আর গ্রাহকদের সামনে হাজির হতে যাচ্ছে বিকল্প সুযোগ।

নতুন ফাইভ-জি নির্দেশিকা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে এফডাব্লিউএ পরিষেবা অনুমোদনসহ ওয়ারলেস নেটওয়ার্কের মাধ্যমে বাসাবাড়ি ও ব্যবসার মতো নির্দিষ্ট স্থানে দ্রুত-গতির ইন্টারনেট সেবা দিতে পারবে মোবাইল অপারেটরগুলো। ফলে, ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার পরিসর আরও বাড়বে। বিশেষ করে যেসব এলাকায় তার দিয়ে ইন্টারনেট সেবা দেওয়ার সুযোগ সীমিত, সেসব এলাকার মানুষও ব্রডব্যান্ড স্পিডের সুবিধা ভোগ করতে পারবেন অনায়াসে। তবে, এ জন্য হাতে থাকা লাগবে একটি ফাইভ-জি সাপোর্টেড মোবাইল ফোন বা ডিভাইস। কারণ, তারবিহীন ব্রডব্যান্ড ইন্টারনেট সরবরাহ করতে সাধারণত ফাইভ-জি নেটওয়ার্কের উচ্চগতির ক্ষমতা ব্যবহার করে এফডাব্লিউএ।

আর তাই শিল্প সংশ্লিষ্টরা মনে করছেন, দেশের টেলিকম অপারেটরগুলো এখনও বাণিজ্যিকভাবে ফাইভ-জি চালু করতে অনিচ্ছুক হওয়ায় এই সেবা সম্প্রসারণে সময় লাগবে।
উইন্ডোজ ১০ বন্ধ করে দিচ্ছে মাইক্রোসফট!
বর্তমানে বাংলাদেশে টেলিকম অপারেটররা মোবাইল ইন্টারনেট সেবা প্রদান করে এবং আইএসপি লাইসেন্সধারীরা ব্রডব্যান্ড সেবা প্রদান করে। সাধারণত মোবাইল অপারেটররা থ্রিজি, ফোরজি ও ফাইভ-জির মতো প্রযুক্তি ব্যবহার করে সেলুলার নেটওয়ার্কের মাধ্যমে মোবাইল ইন্টারনেট সেবা প্রদান করে। এই নেটওয়ার্কগুলো স্মার্টফোন ও ট্যাবলেটে ওয়্যারলেস ডেটা ট্রান্সমিশন করতে সক্ষম।

অন্যদিকে ব্রডব্যান্ড অপারেটররা তার বা ফাইবার অপটিক্সের মতো সংযোগের মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেট সরবরাহ করে। তারা মোবাইল নেটওয়ার্কের তুলনায় বেশি ব্যান্ডউইথ ও দ্রুতগতির ইন্টারনেট সংযোগ দিয়ে থাকে।

তবে, এখন মোবাইল নেটওয়ার্ক অপারেটররাও একই ধরনের সেবা দিতে পারবে। এজন্য গ্রাহকদের শুধু সিগনালের জন্য বাইরে একটি অ্যান্টেনা, ভিতরে একটি মডেম বা রাউটার ও অপারেটরের কাছ থেকে সাবস্ক্রিপশন নিতে হবে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা প্রায় ১৩ কোটি ১৩ লাখ, যার মধ্যে ১১ কোটি ৮৪ লাখ মোবাইল ইন্টারনেট গ্রাহক। বাকি ১ কোটি ২৮ লাখ ব্রডব্যান্ড ব্যবহারকারী।

বিটিআরসির একজন কর্মকর্তা বলেন, ভবিষ্যতে ফাইভ-জি সেবা চালুর কথা মাথায় রেখেই মোবাইল অপারেটরদের এফডাব্লিউএ সেবা চালুর অনুমতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট