1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
নরসিংদী দেওয়ানি আদালতে প্রথমবারের মত ভিডিও কনফারেন্সে সাক্ষ্য গ্রহণ - আদালত বার্তা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীদের রক্তচক্ষু যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, ককটেল বিস্ফোরণ, সরকারি স্থাপনা ভাঙচুর, পাহাড় কেটে রাস্তা বিচ্ছিন্ন, বিশেষ ক্ষমতা আইনে মামলা, ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০/৩০০ সন্ত্রাসী আসামী। বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর সময়ের সাথে সাথে প্রযুক্তির অগ্রগতি আমাদের জীবনকে যেমন সহজ করেছে, তেমনি অদৃশ্য এক অন্ধকার জালও বিস্তার করেছে। ১৯ বছরে বিচার: শাজনীন হত্যা মামলায় ৬ আসামির মধ্যে ফাঁসি কার্যকর মাত্র ১ জনের আসামী পক্ষে আইনজীবী ছাড়া বাংলাদেশের আইনে বর্ণিত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা যায় না। সাইবার সুরক্ষা আইনে মুক্তিযুদ্ধ ও জাতীয় সংগীত অবমাননাকারীদের দায়মুক্তি কুর্মিটোলা হাসপাতালের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি রেকর্ড অব রাইট (খতিয়ান) ও মালিকানা স্বত্ব: হাই কোর্টের যুগান্তকারী দৃষ্টান্ত মেট্রো রেলের ভাড়ায় ২৫% ছাড়ের সিদ্ধান্ত, পাবেন যারা

নরসিংদী দেওয়ানি আদালতে প্রথমবারের মত ভিডিও কনফারেন্সে সাক্ষ্য গ্রহণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৩০৩ বার পড়া হয়েছে

নরসিংদী দেওয়ানি আদালতে প্রথমবারের মত ভিডিও কনফারেন্সে সাক্ষ্য গ্রহণ। 
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ৮ জুলাই ২০২৪।
নরসিংদী জজ কোর্টে দেওয়ানি আদালতে প্রথম বারের মতো ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

আজ সোমবার (৮ জুলাই) নরসিংদীর সিনিয়র সহকারী জজ মুনিয়া জাহিদ নিশা এর আদালত বিবাদী পক্ষের ২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন।

সাক্ষ্যগ্রহণ শেষে মামলাটি যুক্তিতর্কের জন্য পরবর্তী তারিখ ধার্য্য করেন বিচারক।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে মামলার সাক্ষ্য গ্রহণ করে স্মার্ট বিচার বিভাগের যাত্রায় নতুন মাত্রা সৃষ্টি হচ্ছে বলে জানান, নরসিংদী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম রিপন।

আদালত সূত্রে জানা গেছে, নরসংদী জেলার পলাশ উপজেলার জনতা আদর্শ বিদ্যাপিঠের একজন অপসারণকৃত ( চাকুরী থেকে স্থায়ী ভাবে বহিস্কৃত) শিক্ষক ২০২১ সালে পলাশ সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানী মামলা করেন। মামলার বাদীপক্ষের সাক্ষী গ্রহণ শেষ সোমবার বিবাদী পক্ষের সাক্ষ্য গ্রহণের তারিখ ছিল।

বিবাদীপক্ষের ১ জন সাক্ষী নারী হওয়ায় এবং অপর সাক্ষীর সেমিস্টার পরীক্ষা চলমান থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি।

এ কারণে মামলাটি দ্রুত নিষ্পত্তি জন্য আদালত “আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০” এর আলোকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ করা হয়।

আদালতের বেঞ্চ সহকারী গোলাম মাসুম জানান, বিবাদী পক্ষের আইনজীবী এম. নাদিম হোসেন খান নাঈম বিবাদী পক্ষের ২ জন সাক্ষীর সাক্ষ্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে গ্রহণের জন্য আবেদন করেন। বিচারক আবেদন মঞ্জুর করে হোয়াটসঅ্যাপ এর ভিডিও কলের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ করেন।

এসময় বাদী জেরা করেন এবং মামলাটি শেষ পর্যায়ে রয়েছে বলেও জানান আদালতের বেঞ্চ সহকারী।

নরসিংদী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম রিপন বলেন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে মামলার সাক্ষ্য গ্রহণ করায় মামলা জট কমবে এবং এতে মামলা সংশ্লিষ্ট জনগণ উপকৃত হবেন।

এ পদ্ধতিতে মামলার কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট