1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
নাসির-তামিমার বিরুদ্ধে মামলা বিচারকের সামনেই সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসানকে মারধরের হুমকি দেন আসামি পক্ষের আইনজীবী মোর্শেদুল ইসলাম। - আদালত বার্তা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র ইরানে পারমাণবিক হামলা করলে পরিণতি কী হবে? সংসদে ৭ বিল পাস, তিনটিতে বিরোধী দলের নোট অব ডিসেন্ট অধস্তন আদালতের নতুন সময় নির্ধারন সংশোধনীসহ আ.লীগের রাজনীতি নিষিদ্ধের অধ্যাদেশ পাসের সুপারিশ বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন  বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচন-২০২৬ আগামী ১৯ মে ২০২৬ তারিখ, মঙ্গলবার অনুষ্ঠিত হবে। বাংলাদেশের লক্ষ্মীপুরের নিলুফার ইয়াসমিনকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়  পিটিয়ে হত্যা করা হয়েছে। ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা সরকারি কর্মকর্তাদের মানতে হবে যে ১১ নির্দেশনা দুর্নীতির অভিযোগে হাইকোর্টের বিচারপতি পদত্যাগ এপ্রিলে যেভাবে মিলতে পারে টানা ৫ দিনের ছুটি

নাসির-তামিমার বিরুদ্ধে মামলা বিচারকের সামনেই সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসানকে মারধরের হুমকি দেন আসামি পক্ষের আইনজীবী মোর্শেদুল ইসলাম।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ৩৩৬ বার পড়া হয়েছে

নাসির-তামিমার বিরুদ্ধে মামলা বিচারকের সামনেই সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসানকে মারধরের হুমকি দেন আসামি পক্ষের আইনজীবী মোর্শেদুল ইসলাম।

ডেস্ক নিউজ আদালত বার্তা :৩০ মে ২০২৩।

সাক্ষ্য চলাকালে বিচারকের সামনেই নারী আইনজীবীকে প্রকাশ্যে মারধরের হুমকি প্রদান এবং শারীরিকভাবে আঘাতের উদ্দেশ্যে বার বার তেড়ে আসার অভিযোগ উঠেছে এক পুরুষ আইনজীবীর বিরুদ্ধে। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে এই ঘটনা ঘটে।

অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার ও মানহানির অভিযোগে ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা মামলার সাক্ষ্যগ্রহণ চলছিল আজ।

সাক্ষ্যগ্রহণ চলাকালে বাদীপক্ষে থাকা সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসানকে মারধরের হুমকি দেন আসামি পক্ষের আইনজীবী মোর্শেদুল ইসলাম।

অ্যাডভোকেট ইশরাত হাসান বলেন, আদালত কক্ষের ভেতরেই যদি তিনি শারীরিক আঘাত করার জন্য বারবার তেড়ে আসেন তাহলে বাইরে কী করতে পারেন? একজনের মামলা চালাতে এসে আইনজীবী হয়ে মারধর ও হুমকির সম্মুখীন হতে হলে মামলা লড়া খুব কঠিন।

সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান গণমাধ্যমকে বলেন, ‘মামলাটির সাক্ষ্য চলার সময় কোনো কারণ ছাড়াই উনি (মোরশেদুল ইসলাম) আমার ওপর ক্ষিপ্ত হয়ে মারধরের হুমকি দেন এবং বারবার শারীরিকভাবে আঘাত করার জন্য জন্য তেড়ে আসেন। এসময় আদালতে উপস্থিত অন্য আইনজীবীরা তাকে থামানোর চেষ্টা করেন।

আমি তার এই আচরণে নিজের ও আমার সহযোগীদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। আদালত কক্ষের ভেতরেই যদি তিনি শারীরিক আঘাত করার জন্য বারবার তেড়ে আসেন তাহলে বাইরে কী করতে পারেন? একজনের মামলা চালাতে এসে আইনজীবী হয়ে মারধর ও হুমকির সম্মুখীন হতে হলে মামলা লড়া খুব কঠিন। আমি এ বিষয়ে আদালতে মৌখিক ও লিখিত অভিযোগ করেছি। একইসঙ্গে ঢাকা বার অ্যাসোসিয়েশনে লিখিত অভিযোগ জমা দেব।’

তবে অভিযোগের বিষয়টি মিথ্যা দাবি করে আইনজীবী মোর্শেদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এজলাসের ভেতরে যদি আমি কাউকে হুমকি দিই তাহলে তো বিচারক আমাকে ছেড়ে দেবেন না। এমন কোনও ঘটনা ঘটেনি।উল্লেখ্য, ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা মামলাটি ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে সাক্ষ্যগ্রহণের পর্যায়ে রয়েছে। ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তাম্মির সাবেক স্বামী রাকিব হাসান বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।গত বছরের ৯ ফেব্রুয়ারি একই আদালত ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলায় বিচার শুরুর আদেশ দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট