সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
Title :
চট্টগ্রাম এডিটরস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ওসমান গনি মনসুর সংবর্ধিত হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে হতে হবে :এম এ মালেক  ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েন ধামরাইয়ে পরিত্যক্ত ৩০০ কোটি টাকার ক্যানসার হাসপাতাল প্রকল্প: স্বপ্ন ভেঙে এখন ভুতুড়ে স্থাপনা বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির আপিল বিভাগের গুরুত্বপূর্ণ সিভিল মামলায় রাষ্ট্রপক্ষে সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট  করায় কারাগারে সম্পাদক ২৩ জুনকে ঘিরে নাশকতার আশঙ্কা: ধর্মীয় ইস্যু ব্যবহার করে অস্থিতিশীলতা তৈরির চক্রান্ত—গোয়েন্দা সূত্র রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী তথ্যমন্ত্রী স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে গাঢ় নীল-খাকি পোশাকে ফিরছে পুলিশ, মহানগরে থাকছে লাইট অলিভ শার্ট ২৩ জুন ঘিরে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ।

নিক্সনের বিরুদ্ধে মামলা করার পর বহিষ্কার স্বেচ্ছাসেবক দল নেতা

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯৭ বার পড়া হয়েছে

নিক্সনের বিরুদ্ধে মামলা করার পর বহিষ্কার স্বেচ্ছাসেবক দল নেতা।
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ১৪ সেপ্টেম্বর ২০২৪
ফরিদপুর-৪ আসনের এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সনসহ বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের নামে মামলা করায় বহিষ্কার হয়েছেন ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক সিকদার সাঈদুর রহমান মিঠু। শুক্রবার বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক মোজাম্মেল হোসেন খান ওই স্বেচ্ছাসেবক দলের নেতাকে বহিষ্কার করার কথা স্বীকার করেন।
এর আগে বৃহস্পতিবার রাতে জেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক মোজাম্মেল হোসেন খান ও সদস্য সচিব শাহরিয়ার শিথিলের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে এতে বলা হয়, ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক মিঠুর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট তথ্য প্রমাণিত হওয়ায় তাকে দলীয় পদসহ দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে গত বুধবার ফরিদপুর আদালতে দ্রুত বিচার আইনে এমপি নিক্সনসহ বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করেন মিঠু। এজাহারে ছাত্র আন্দোলনে আসামিরা হামলা চালিয়েছে বলে অভিযোগ আনা হয়।
মামলার বিষয়ে মিঠু বলেন, আমি যাদেরকে আসামি করেছি, তাদের সঙ্গে নিক্সন চৌধুরীর ছবি আছে। যারা প্রকৃত অপরাধী তাদেরকে আসামি করে মামলা করেছি। ভাঙ্গা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুন্সীর ছেলে জিতু মুন্সী সরাসরি নিক্সনের সঙ্গে রাজনীতি করেন। তার সঙ্গে জিতুর অনেক ছবি ফেসবুকে রয়েছে। ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে জিতু। তাই জিতুকে আসামি করা হয়েছে। জিয়া পরিষদের সেক্রেটারি মাহফুজুল হক নবাবজাদার সঙ্গেও নিক্সনের ছবি রয়েছে।

ভাঙ্গা উপজেলা বিএনপি’র সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম বলেন, দলীয় লোকদের নামে মিথ্যা মামলা ও চাঁদাবাজির কারণে মিঠুকে দল থেকে বহিষ্কার করা

হয়েছে।


জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোজাম্মেল হোসেন খান মিঠু বলেন, শুনেছি মামলার ভয় দেখিয়ে বেশকিছু লোকের কাছ থেকে টাকা নিয়েছে মিঠু। তাই তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ পাওয়ায় কেন্দ্রের নির্দেশক্রমে তাকে বহিষ্কার করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews