বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
Title :
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট মুন্সীগঞ্জে দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’ চালু কিশোরগঞ্জে জামান খুনের মামলায় খালাস পাওয়া ৮ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের ঢাকার প্রধান সড়কগুলো থেকে অটোরিকশা উঠিয়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার ও ট্রাফিক বিভাগ। সাতাত্তর বছরে আওয়ামী লীগ: নিষেধাজ্ঞা, সংকট ও পুনর্গঠনের চ্যালেঞ্জ চট্টগ্রাম এডিটরস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ওসমান গনি মনসুর সংবর্ধিত হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে হতে হবে :এম এ মালেক  ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েন ধামরাইয়ে পরিত্যক্ত ৩০০ কোটি টাকার ক্যানসার হাসপাতাল প্রকল্প: স্বপ্ন ভেঙে এখন ভুতুড়ে স্থাপনা বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির আপিল বিভাগের গুরুত্বপূর্ণ সিভিল মামলায় রাষ্ট্রপক্ষে সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম

নির্বাচন কমিশনই ভোটের সময় তত্ত্বাবধায়ক সরকার: কাদের সিদ্দিকী

  • প্রকাশিত: শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ৩২০ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশনই ভোটের সময় তত্ত্বাবধায়ক সরকার: কাদের সিদ্দিকী

নিউজ ডেস্ক আদালত বার্তা : নভেম্বর ১০, ২০২৩

কেউ কেউ বলছেন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে আসবেন না। কিন্তু নির্বাচনের সময় নির্বাচন কমিশনই তত্ত্বাবধায়ক সরকার।

শুক্রবার বিকেলে টাঙ্গাইলের কালিহাতী আর এস পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কৃষক শ্রমিক জনতা লীগের জনসভায় প্রধান বক্তার বক্তৃতায় দলের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, আগামী নির্বাচনে কে এলো আর কে এলো না সেটা বড় বিষয় না। সবচেয়ে বড় বিষয় জনগণ শান্তিপূর্ণভাবে, স্বাধীনভাবে ভোট দিতে পারছে কিনা! সেটা সরকার আর নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, বিএনপি শুধু শুধু তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দেশে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। তারা ২৮ অক্টোবর থেকে গাড়িতে আগুন দিচ্ছে, মানুষ হত্যা করছে। তারা এখানে হেরে গেছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, যে দেশে এসে অসুস্থ মায়ের সেবা করতে পারছে না সে আবার দেশের সেবা কীভাবে করবে!
কালিহাতী উপজেলা শাখার সভাপতি লুৎফর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। আরও ছিলেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী কায়ছার প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews