মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
Title :
গ্রেপ্তারের আগে পরোয়ানার সত্যতা যাচাই করুন: আইনশৃঙ্খলা বাহিনীকে হাইকোর্টের ঐতিহাসিক নির্দেশ শিক্ষানবিশ আইনজীবী গ্রহণে সর্বোচ্চ ৮ জন ৬ মাসের পিউপিলেজ যথাযথভাবে সম্পন্নে বার কাউন্সিলের কঠোর নির্দেশনা ড. এস জয়শঙ্কর ও কিয়োকো: টোকিওর বসন্তে বোনা এক অনন্য ভালোবাসার গল্প ব্যাংক কর্মকর্তাকে হেনস্তা: ‘মোবাইল সাংবাদিকতা’ নিয়ন্ত্রণে আইনি নোটিশ ১০ বছরের মধ্যে এআই ‘সবাইকে মেরে ফেলবে’, প্রযুক্তিবিদের সতর্কবার্তায় তোলপাড় আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল ডাকা অবৈধ: হাইকোর্ট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করা রিট হাইকোর্টে খারিজ দিল্লিতে ব্রিকস সম্মেলন: অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ ও বাণিজ্য অবরোধ বন্ধের কড়া বার্তা শি জিনপিংয়ের জোরপূর্বক পদত্যাগ বৈধ নয়: হাইকোর্ট মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ভোট দিয়ে হারালে দল মেনে নেবে না: আইনমন্ত্রী

পুলিশ বাহিনী সংস্কার প্রসঙ্গে যা বললেন পরিবেশ উপদেষ্টা

  • প্রকাশিত: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪২৪ বার পড়া হয়েছে

পুলিশ বাহিনী সংস্কার প্রসঙ্গে যা বললেন পরিবেশ উপদেষ্টা
নিউজ ডেস্ক আদালত বার্তা : ১ সেপ্টেম্বর ২০২৪

পুলিশ বাহিনী সংস্কার প্রসঙ্গে যা বললেন পরিবেশ উপদেষ্টা

বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পুলিশ জনগণের বন্ধু এটা এখনও প্রমাণ করা সম্ভব হয়নি। আগে অপরাধীরা পুলিশকে ভয় পেত কিন্তু এখন ভালো মানুষ ভয় পায়।

রবিবার (১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভ্যানে লাশের স্তূপের ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ বাহিনী সংস্কার প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং টিম দেশে আসবে। আপনি যদি তাদের কার্যপরিধি দেখেন, সেখানে উল্লেখ আছে এই ঘটনা যাতে আর কখনো না ঘটে, সেজন্য সিকিউরিটি রিফর্মস কি কি নিতে হবে সেগুলোর ব্যাপারেও তারা আমাদেরকে বলবে। এছাড়া একটা পুলিশ কমিশনের কথা বলা হয়েছে। এগুলোর উদ্দেশ্যই হচ্ছে যা ঘটে গেছে সেটা তো আমরা আনডু (ফিরিয়ে নেওয়া) করতে পারবো না। যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে।

তিনি বলেন, পুলিশ কমিশন গঠন করা হবে। পুরো বাহিনীর সংস্কার প্রয়োজন। যখন যারা ক্ষমতায় ছিলো এই বাহিনীকে ব্যবহার করেছে। তাছাড়া পুলিশের মধ্যে একটা তাড়না আছে নিজেদের সংস্কারের বিষয়ে। তারা বুঝতে পারছে জনগণের কাছে তাদের গ্রহণযোগ্য হিসেবে উপস্থাপন করতে অনেক কাজ করতে হবে।

উপদেষ্টা আরও বলেন, আপনি ১৮৬১ সালের ব্রিটিশ আমলের পুলিশ আইন দিয়ে স্বাধীন বাংলাদেশের পুলিশ চালাচ্ছেন। ব্রিটিশরা কি বাংলাদেশে এসেছিল জনমুখী একটা পুলিশ দিতে? তা তো তারা আসেনি। সবকিছুই আলোচনা হয়েছে, পুলিশ কমিশন যখন হবে, যখন জাতিসংঘের প্রস্তাবগুলো আমরা পাবো, সবাইকে নিয়ে আলোচনা করে কেমন করে একটা জনমুখী পুলিশ গড়ে তুলতে পারি সেটাই আমাদের ইচ্ছা।

অনেকের বিরুদ্ধে অবাস্তব মামলা প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, আমরা নিয়ন্ত্রণমুখী সরকার না। আরও কিছু দিন সময় দিতে হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট