1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
পেঁয়াজের দামে সুখবর - আদালত বার্তা
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু রামিসা হত্যা: ফাঁসির ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট রক্তাক্ত মানুষ, নির্লিপ্ত সমাজ: কমলাপুরের ঘটনা মানবতার সংকটের আরেক নির্মম উদাহরণ ঢাকার ইতিহাসে নতুন দিগন্ত: নাজিমুদ্দিন রোডের খননে মিলল ৬০০ বছরের প্রাচীন দুর্গ, ইঙ্গিত আড়াই হাজার বছরের পুরোনো জনপদের রাজধানীর যানজট নিরসনে বড় উদ্যোগ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল সরানোর নির্দেশ বিচার বিভাগের পৃথক সচিবালয় ইস্যুতে আপিল শুনানি ১ সেপ্টেম্বর ৭ দিনেই বিচারকার্য সম্পন্নবাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার রায় বুধবার আইনজীবীদের প্রযুক্তিগত দক্ষতার ঘাটতি কি ন্যায়বিচারের পথে নতুন বাধা? বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১ বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন দিগন্তের প্রত্যাশা শূন্যরেখায় মানুষ: পরিচয়হীনতার নির্মম বাস্তবতা

পেঁয়াজের দামে সুখবর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৩৭৮ বার পড়া হয়েছে

পেঁয়াজের দামে সুখবর
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ১৯ মার্চ ২০২৪
বাংলাদেশে পাঠাতে কৃষকদের কাছ থেকে ১ হাজার ৬৫০ টন পেঁয়াজ কিনছে ভারত সরকার। এ খবরে দেশের বাজারে পণ্যটির দরে বড় পতন হয়েছে।
মঙ্গলবার (১৯ মার্চ) রাজধানীর কাওরান বাজার, নর্দ্দা, নতুনবাজার, মগবাজার ঘুরে এ তথ্য জানা গেছে।

এসব বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহেও যে পেঁয়াজের কেজি ছিল ১০০ থেকে ১১০ টাকা। সেই পেঁয়াজ এখন ৪০ থেকে ৫০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে।

কাওরান বাজারের পেঁয়াজ ব্যবসায়ী হাফিজুর রহমান বলেন, বর্তমানে বাজারে পেঁয়াজের সরবরাহ বেড়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে পণ্যটি আসছে। সে জন্য মসলাজাতীয় পণ্যটির দাম কমেছে। কয়েক টাকা লাভেই আমরা পণ্যটি বিক্রি করছি। গত সপ্তাহে ১০০ থেকে ১১০ টাকা কেজিতে বিক্রি করেছি। এখন তা ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি করছি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট