শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
Title :
বলছে হিউম্যান রাইটস ওয়াচ শেখ হাসিনা সরকারের নির্যাতনের দায়ীদের অবশ্যই জবাবদিহির নির্দিষ্ট মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়, হাইকোর্টের আদেশ স্থগিত অর্থঋণ আদালতের নিলাম চ্যালেঞ্জে রিট গ্রহণযোগ্য নয়: হাইকোর্ট ৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান ফাইন্যান্স অ্যাক্ট, ২০২৬ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত পুলিশসহ সরকারি কর্মকর্তাদের নামে প্রতারণা: সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দফতরের দেশের ১৯ বিশ্ববিদ্যালয়ে বড় রদবদল: ২৫ শীর্ষ পদে নতুন মুখ নিউজ ডেস্ক, আদালত বার্তা অসভ্যতা করাকে এখন বাহাদুরি মনে করা হয় : আফজাল হোসেন ইতিহাসের বয়ান, বৈশ্বিক রাজনীতি এবং বাংলাদেশের প্রাসঙ্গিকতা সাংবাদিকের নিবন্ধন: স্বাধীনতা নাকি নিয়ন্ত্রণের নতুন কাঠামো?

পোশাক শিল্পের নিরাপত্তায় রাতে সাভার, আশুলিয়া ও গাজীপুরে যৌথ অভিযান

  • প্রকাশিত: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৬৩ বার পড়া হয়েছে

পোশাক শিল্পের নিরাপত্তায় রাতে সাভার, আশুলিয়া ও গাজীপুরে যৌথ অভিযান

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪
পোশাক শিল্পের নিরাপত্তায় সাভার, আশুলিয়া, গাজীপুরে আজ রাতেই সেনাবাহিনী, পুলিশ ও শিল্প পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি খন্দকার রফিকুল ইসলাম।

সোমবার (২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বিজিএমইএ সভাপতি।

বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য শাহ্জালাল ইসলামী ব্যাংকের ১ কোটি ৫০ লক্ষ টাকা অনুদান
তিনি বলেন, পোশাক শিল্পের নিরাপত্তায় সাভার, আশুলিয়া, গাজীপুরে আজ সোমবার রাতেই সেনাবাহিনী, পুলিশ, শিল্প পুলিশ যৌথ অভিযান পরিচালনা করবে। প্রয়োজনে পরবর্তীতে যৌথ অভিযানে যোগ দেবে র‌্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রফিকুল ইসলাম বলেন, কারখানাগুলোয় যাতে করে শ্রম অসন্তোষের মতো পরিস্থিতির সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। যারা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে চায় তারা কেউ পোশাক শ্রমিক না। প্রয়োজনে পরিস্থিতি বিবেচনায় নিয়ে আলোচনা করে কারখানা বন্ধের সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে, বিকেলে সচিবালয়ে বিজিএমইএ ও নিট শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) শ্রমিক প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

বৈঠক শেষে বাংলাদেশ লেবার ফেডারেশেন সাধারণ সম্পাদক শাকিল আক্তার চৌধুরী বলেন, কারখানার ক্ষতি করে কোনো আন্দোলন করা যাবে না।

আর বিএকেএমইএ সভাপতি মো. হাতেম বলেন, কারখানায় হামলা বিশৃঙ্খলা বিষয়ে আলোচনা হয়েছে। ষড়যন্ত্র করে বহিরাগতরা অযৌক্তিক দাবি নিয়ে শ্রমিক অসন্তোষের চেষ্টা করছে। সে বিষয়ে উপদেষ্টাকে অবহিত করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট