বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
Title :
ক্ষমতা বদলায়, প্রতিষ্ঠান টিকে থাকে:  ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠানই রাষ্ট্রের রক্ষাকবচ। তথ্য গোপন করে একাধিক রিট: আইনজীবী ও রিটকারীকে ১০ লাখ টাকা জরিমানা প্রধান বিচারপতির সাথে সুপ্রিম কোর্ট বার সভাপতির বাদানুবাদ: এজলাস ছাড়লেন আপিল বিভাগের বিচারপতিরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার দেওয়ানি মামলায় আরজি সংশোধন: আইনি সুযোগ, সীমাবদ্ধতা এবং উচ্চ আদালতের নজির ভিডিও কলে স্বজনদের সঙ্গে ১০ মিনিট কথা বলতে পারবেন কারাবন্দিরা কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের অগ্রিম হোটেল বুকিংয়ের পরামর্শ: উপ-হাইকমিশনের বিশেষ নির্দেশনা বিচারকদের আবাসন ও নিরাপত্তা নিশ্চিতে ৬৪ জেলা ও ৮ মহানগরে আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ ভারতীয় ভিসা নিয়ে হাইকমিশনের জরুরি সতর্কবার্তা ‘গ্যারান্টিযুক্ত ভিসা’ ও ‘দ্রুত প্রসেসিং’-এর নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান

বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থীরা নিরঙ্কুশ জয় পেয়েছে।

  • প্রকাশিত: শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৫১ বার পড়া হয়েছে

বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থীরা নিরঙ্কুশ জয় পেয়েছে। 

এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তা:১১  ফেব্রুয়ারি ২০২৩।

বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থীরা নিরঙ্কুশ জয় পেয়েছেন। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১টি পদে আওয়ামী লীগপন্থী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মনোনীত প্রার্থীরা জয়ী হয়েছেন।

জেলা আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ বর্ষের নির্বাচনে গত বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় মোট ৮৯৬ জন আইনজীবী ভোটারের মধ্যে ৭৪০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

 

 

পরে গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে সভাপতি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ফয়জুল হক ফয়েজ ৪১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের এস এম সাদিকুর রহমান লিংকন পেয়েছে ২৯৪ ভোট ও গণতান্ত্রিক আইনজীবী ফোরামের হিরন কুমার দাস পেয়েছে ২৩ ভোট।

এছাড়া সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের দেলোয়ার হোসেন মুন্সি ৪০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রার্থী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের আবুল কালাম আজাদ ইমন পেয়েছেন ৩২৭ ভোট।

সম্পাদকীয় অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সালাউদ্দিন সিপু ৪১৯ এবং বিষ্ণুপদ মুখার্জী ৪১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মোল্লা গিয়াস উদ্দিন তমাল ৪৫০ ভোট ও মো. হুমায়ুন কবির খান ৪১৫ ভোট এবং অর্থ সম্পাদক পদে একই প্যানেলের আনোয়ার হোসেন মিজান ৪৪৪ ভোট নির্বাচিত হয়েছেন।

আর কার্যনির্বাহী সদস্য পদেও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সোলাইমান আহমেদ আমান (৫২৮), মাইনুল হাসান সোহাগ (৫১৮), মো. জালাল আরিফিন (৪৫২) ও সঞ্জীব কুমার সরকার (৩৯০ ভোট) নির্বাচিত হয়েছেন।

বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপ-পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ গোলাম মাসউদ বাবলু জানান, জেলা আইনজীবী সমিতির নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণ নির্বাচনে ভোটগ্রহণে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট