1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য হলেন অ্যাডভোকেট মোখলেসুর রহমান বাদল - আদালত বার্তা
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
২৩ জুন ঘিরে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ। একুশ শতকের দক্ষতা অর্জন: আধুনিক সমাজে সফলতার চাবিকাঠি। লিখিত বার পরীক্ষায় সাফল্যের কৌশল আইনজীবী হতে চাইলে প্রস্তুতিতে আনুন কৌশলগত পরিবর্তন বাংলাদেশের আইন পেশার ভবিষ্যৎ: আদালতের বারান্দা থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রযুক্তি, প্রতিযোগিতা ও পরিবর্তনের নতুন বাস্তবতায় বাংলাদেশের আইন পেশা কি নতুন রূপ নিচ্ছে? শিশু রামিসা হত্যা: ফাঁসির ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট রক্তাক্ত মানুষ, নির্লিপ্ত সমাজ: কমলাপুরের ঘটনা মানবতার সংকটের আরেক নির্মম উদাহরণ ঢাকার ইতিহাসে নতুন দিগন্ত: নাজিমুদ্দিন রোডের খননে মিলল ৬০০ বছরের প্রাচীন দুর্গ, ইঙ্গিত আড়াই হাজার বছরের পুরোনো জনপদের রাজধানীর যানজট নিরসনে বড় উদ্যোগ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল সরানোর নির্দেশ বিচার বিভাগের পৃথক সচিবালয় ইস্যুতে আপিল শুনানি ১ সেপ্টেম্বর ৭ দিনেই বিচারকার্য সম্পন্নবাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার রায় বুধবার

বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য হলেন অ্যাডভোকেট মোখলেসুর রহমান বাদল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ৪২১ বার পড়া হয়েছে

বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য হলেন অ্যাডভোকেট মোখলেসুর রহমান বাদল

 এডভোকেট মোহাম্মদ এনামুল হক, আদালত বার্তাঃ২৮ ডিসেম্বর, ২০২২

বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য মনোনীত হয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ মোখলেসুর রহমান বাদল। এইচ এ এম জহিরুল ইসলাম খান (জেড আই খান) পান্নার বার কাউন্সিলের সদস্য পদের মেয়াদ শেষ হওয়ায় তাঁর স্থলাভিষিক্ত হলেন আইনজীবী মোখলেসুর রহমান।

রাষ্ট্রপতির আদেশক্রমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস শাখা-২ থেকে উপসচিব ড. ভেনিসা রড্রিক্স সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। গত ১৮ ডিসেম্বর এ প্রজ্ঞাপন জারি করা হয়।

 

প্রজ্ঞাপনে বলা হয়, প্রেস কাউন্সিল অ্যাক্ট, ১৯৭৪-এর উপধারা ৪(৩) এবং ৪(৫) অনুযায়ী ২০২১ সালের ২০ ডিসেম্বর জারি করা প্রজ্ঞাপনমূলে গঠিত কাউন্সিলের প্রতিনিধি এইচ এ এম জহিরুল ইসলাম খান (জেড আই খান) পান্নার বার কাউন্সিলের সদস্য পদের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাঁর স্থলে বার কাউন্সিলের নির্বাচিত সদস্য ও নির্বাহী কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মোখলেসুর রহমান বাদলকে প্রেস কাউন্সিলের সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করা হল।

 

বর্তমান কাউন্সিলের অবশিষ্ট মেয়াদের জন্য এ মনোনয়ন কার্যকর থাকবে।

উল্লেখ্য, মোহাম্মদ মোখলেসুর রহমান বাদল ১৯৫৫ সালে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি একজন মুক্তিযোদ্ধা।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষ করে ১৯৮৫ সালে বার কাউন্সিলের সনদপ্রাপ্ত হন। একই বছর ঢাকা আইনজীবী সমিতির সদস্যপদ লাভের মাধ্যমে আইন পেশায় নিযুক্ত হন।

১৯৮৯ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতিপ্রাপ্ত হন এবং পরের বছরই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন। দীর্ঘ তিন যুগের বেশি সময় আইন পেশায় জড়িত আছেন তিনি।

ঢাকা আইনজীবী সমিতির সাবেক এই সভাপতি আইনজীবীদের সনদপ্রদানকারী ও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের হিউম্যান রাইট অ্যান্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট