মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
Title :
১৬৪ ধারার স্বীকারোক্তি: ন্যায়বিচারের সহায়ক নাকি অতিনির্ভরতার ঝুঁকি? কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত হতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা যে কারণে মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন ১০ আসামি নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়ে প্রমাণের গুরুত্ব ও বিচারিক বিচক্ষণতার প্রশ্ন বাংলাদেশ: রাজনৈতিক বিরোধীদের অনির্দিষ্টকালীন বিচার-পূর্ব আটক বন্ধ করুন – হিউম্যান রায়টস ওয়াচ নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের ঐতিহাসিক রায় ১৬ জনের মৃত্যুদণ্ডের বদলে ২ জনের ফাঁসি বহাল, ১০ জন খালাস; ৪ জনের আমৃত্যু কারাদণ্ড দ্রুত বিচার নয়, যথাযথ আইনি প্রক্রিয়াই ন্যায়বিচারের মূল ভিত্তি নতুন করে আলোচনায় বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি। ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন এসএনএ চার্জ ইউনিটপ্রতি আধা পয়সা—১,১৬০ মেগাওয়াটে বছরে সম্ভাব্য ব্যয় প্রায় সাড়ে ৬ কোটি টাকা বাংলাদেশে বন্ধ হচ্ছে যুক্তরাজ্যের অর্থায়নে পরিচালিত জলবায়ু প্রকল্প। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক সোহেল রানার বিরুদ্ধে নিজ সরকারি গাড়িচালক মো. আলী হোসেন বাচ্চুকে খাস কামরায় ডেকে মারধরের অভিযোগ উঠেছে। রংপুরে শিক্ষক পরিবার হত্যাকাণ্ডের ভয়াবহ রহস্য উন্মোচন ইয়াবা সেবনে বাধা দেওয়ায় চারজনকে হত্যা, লাশের পাশেই গোসল-খেজুর-ইয়াবা; গ্রেপ্তার দুই

বুয়েটকে জঙ্গিবাদের কারখানা করা যাবে না: কাদের

  • প্রকাশিত: রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৩৮৭ বার পড়া হয়েছে

বুয়েটকে জঙ্গিবাদের কারখানা করা যাবে না: কাদের

নিউজ ডেস্ক আদালত বার্তা : মার্চ ৩১,২০২৪
বুয়েটকে জঙ্গিবাদের কারখানা করা যাবে না: কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “ঘটনার তদন্ত চলছে। আমরা খতিয়ে দেখছি। ছাত্র রাজনীতি বন্ধ করার নামে বুয়েটকে জঙ্গিবাদের কারখানায় পরিণত করা হচ্ছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে, সেরকম হলে সরকারকে একশানে যেতে হবে। অপকর্ম, অন্যায়ের বিরুদ্ধে শেখ হাসিনা জিরো টলারেন্স নীতিতে রয়েছেন। আবরার হত্যাকান্ডে কাউকে ছাড় দেননি প্রধানমন্ত্রী।”

রোববার (৩১ মার্চ) সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে চট্টগ্রাম বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, “আমাদের নেত্রী শেখ হাসিনা অপকর্ম-অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেন এবং সেই নীতিতেই আমরা এগিয়ে চলছি। আজকে বিশ্বজিৎ হত্যার বিচার করতে গিয়ে আমাদের আমাদের অনেক কর্মী দণ্ডিত হয়েছে।”

তিনি বলেন, “ঘটনার তদন্ত চলছে। আমরা খতিয়ে দেখছি। ছাত্র রাজনীতি বন্ধ করার নামে বুয়েটকে জঙ্গিবাদের কারখানায় পরিণত করা হচ্ছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে, সেরকম হলে সরকারকে একশানে যেতে হবে। অপকর্ম, অন্যায়ের বিরুদ্ধে শেখ হাসিনা জিরো টলারেন্স নীতিতে রয়েছেন। আবরার হত্যাকান্ডে কাউকে ছাড় দেননি প্রধানমন্ত্রী।”

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি নেতাদের কণ্ঠে আইয়ুব খানের প্রতিধ্বনি। নির্বাচনে পরাজিত হয়ে সব ইস্যুতে মার খেয়ে এখন ভারত বিরোধীতায় নেমেছে বিএনপি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বক্তব্যে দলের ভাবমূর্তি নষ্ট করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ৭৫-এর নির্মম হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদের অনুসারীরাই স্বাধীনতার ঘোষণা নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে। তারা যেকোনো ভাবে বঙ্গবন্ধুকে দৃশ্যপট থেকে মুছে দিতে চায়।

রিজার্ভ নিয়ে বিএনপি মিথ্যাচার করছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, বিএনপি যখন ক্ষমতা ছেড়ে যায় তখন বাংলাদেশের রিজার্ভ ছিল সাড়ে তিন বিলিয়ন ডলার। আর তারা এখন রিজার্ভ নিয়ে কটাক্ষ করে।যখন রিজার্ভ ২১ বিলিয়ন ডলার অতিক্রম করেছে, ঈদ উপলক্ষে সে রিজার্ভ আরো বাড়বে এটাই স্বাভাবিক। তারা না জেনে শুনেই মিথ্যাচার ও অপপ্রচার করছে।

বাজার দর নিয়ে সেতুমন্ত্রী বলেন, কিছু পণ্যের দাম কমেছে। বাজার উঠানামা করবেই। বিশ্ব সংকট এর জন্য দায়ী, আর শাস্তি পাচ্ছি আমরা। আমাদের একজন শেখ হাসিনা আছেন বলেই এ সংকট অতিক্রম করার সাহস আমরা পাচ্ছি। ইনশাল্লাহ এ সংকট কেটে যাবে।

উপজেলা পরিষদ নির্বাচনে প্রশাসন কোনোভাবে হস্তক্ষেপ করবে না উল্লেখ করে কাদের বলেন, জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে। আপনারা ক্ষমতার অপব্যবহার করবেন না। ক্ষমতার অপব্যবহার না করলে নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ হবে। মন্ত্রী-এমপিরা হস্তক্ষেপ না করলে দলীয় প্রতীকের বাইরে গিয়ে নির্বাচনের উদ্দেশ্য পূরণ হবে।

তিনি বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের মধ্যে মনোমালিণ্য এখনো চলছে। এসব ঝগড়াঝাটি অবশ্যই বন্ধ করতে হবে।”

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দলের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ, ডাক্তার দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনসহ চট্টগ্রাম বিভাগের আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট