শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
Title :
দেশে ফেরার ঘোষণা ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ শেখ হাসিনার প্রত্যাবর্তন ও রাজনৈতিক ‘গেম প্ল্যান’: অনুমান, আইনি জটিলতা এবং আন্তর্জাতিক সমীকরণের বিশ্লেষণ ঢাকাকে বন্যার ঝুঁকি থেকে রক্ষায় কেরানীগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের জমি অধিগ্রহণ বাতিল চেয়ে হাইকোর্টে রিট সম্পাদকীয় ​সাংবাদিকতা হোক স্বচ্ছ পানির মতো ভিসা প্রক্রিয়ায় বড় সংস্কার ভারতের: ‘ট্যুরিস্ট ভিসা’র বদলে আসছে ‘ভিজিটর ভিসা’, কমছে কাগজপত্রের ঝামেলা শেখ হাসিনার আপিলের সুযোগ ও আইনি জটিলতা: আবুল কালাম আজাদের মামলাকে উদাহরণ হিসেবে দেখছেন অ্যাটর্নি জেনারেল বখতিয়ার খিলজীর বাংলা বিজয়ের ৬০০ বছর আগেই বাংলাদেশে ইসলামের আগমন; সাক্ষী লালমনিরহাটের ৬৯ হিজরির প্রাচীন মসজিদ ঢাকা-কক্সবাজার রেলপথের তিন বছর: বদলে গেছে পর্যটন ও যোগাযোগের চিত্র সফটওয়্যার জটিলতায় লক হয়ে আছে ৩৫ হাজার নাগরিকের এনআইডি ২০২৫ সালের আগে নির্মিত অবৈধ ভবনকে শর্তসাপেক্ষে বৈধতা দেবে রাজউক: চূড়ান্ত হলো বিধিমালার খসড়া

মহাকাশে পাঠানো একটি রুশ স্যাটেলাইট ভেঙে ১০০ টুকরা হলো। 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ৫৬৬ বার পড়া হয়েছে

 

মহাকাশে পাঠানো একটি রুশ স্যাটেলাইট ভেঙে ১০০ টুকরা হলো। 

নিউজ ডেস্ক আদালত বার্তা : ২৭ জুন ২০২৪
মহাকাশে পাঠানো একটি রুশ স্যাটেলাইট ভেঙে গেছে। এটি ভেঙে শতাধিক টুকরো হয়ে গেছে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তবে, এটি পৃথিবীর জন্য কোনো হুমকি তৈরি করবে না বলেই মনে করা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, ২০২২ সালে আরইএসইউআরএস-পিওয়ান নামের এই স্যাটেলাইট মহাকাশের কক্ষপথে বসানো হয়। এর কাজ ছিল পৃথিবী পর্যবেক্ষণ করা। বুধবার এটি ভেঙে যায়। তবে, ভেঙে যাওয়ার কারণ এখনো জানা যায়নি।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) কাছেই অরবিটে এই স্যাটেলাইট ভেঙে যায়। এ ঘটনার পর মহাকাশ স্টেশনের বোর্ডে থাকা মহাকাশচারীরা মহাকাশযানে আশ্রয় নিতে বাধ্য হন। প্রায় ১ ঘণ্টার মতো তাঁরা ওই মহাকাশ স্টেশনে আশ্রয় নেন বলে জানা যায়।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট