বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
Title :
ক্ষমতা বদলায়, প্রতিষ্ঠান টিকে থাকে:  ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠানই রাষ্ট্রের রক্ষাকবচ। তথ্য গোপন করে একাধিক রিট: আইনজীবী ও রিটকারীকে ১০ লাখ টাকা জরিমানা প্রধান বিচারপতির সাথে সুপ্রিম কোর্ট বার সভাপতির বাদানুবাদ: এজলাস ছাড়লেন আপিল বিভাগের বিচারপতিরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার দেওয়ানি মামলায় আরজি সংশোধন: আইনি সুযোগ, সীমাবদ্ধতা এবং উচ্চ আদালতের নজির ভিডিও কলে স্বজনদের সঙ্গে ১০ মিনিট কথা বলতে পারবেন কারাবন্দিরা কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের অগ্রিম হোটেল বুকিংয়ের পরামর্শ: উপ-হাইকমিশনের বিশেষ নির্দেশনা বিচারকদের আবাসন ও নিরাপত্তা নিশ্চিতে ৬৪ জেলা ও ৮ মহানগরে আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ ভারতীয় ভিসা নিয়ে হাইকমিশনের জরুরি সতর্কবার্তা ‘গ্যারান্টিযুক্ত ভিসা’ ও ‘দ্রুত প্রসেসিং’-এর নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান

যুবলীগ নেতার মৃত্যুর ঘটনায় এসপি মাসুদ সহ ৮ জনের বিরুদ্ধে আদালতে এজাহার দাখিল করেছেন মৃত  নুরুল আলমের মা নূর জাহান।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২১০ বার পড়া হয়েছে

যুবলীগ নেতার মৃত্যুর ঘটনায় এসপি মাসুদ সহ ৮ জনের বিরুদ্ধে আদালতে এজাহার দাখিল করেছেন মৃত  নুরুল আলমের মা নূর জাহান।

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ২৫ জুন ২০২৬

চট্টগ্রামের সাতকানিয়ায় যুবলীগ নেতা গ্রেফতারের একদিনের মধ্যেই মৃ/ত্যুর ঘটনায় এসপি মাসুদ সহ ৮ জনের বিরুদ্ধে আদালতে এজাহার দাখিল করেছেন ভুক্তভোগী নুরুল আলমের মা নূর জাহান।

এজাহারে উল্লেখ করা হয়, গত ২২/০৬/২০২৬ তারিখ ৭-৮ সদস্যদের একটি পুলিশ টিম যুবলীগ নেতাকে গ্রেফতারের উদ্দেশ্যে বাসায় আসে। মৃত নুরুল আলমের মা নূর জাহান পুলিশের উদ্দেশ্যে জিজ্ঞেস করেন, মৃত নুরুল আলমের বিরুদ্ধে কোনো মামলা আছে কি-না।

ভুক্তভোগী নুরুল আলমের মা-এর ভাষ্য অনুযায়ী এই সময় ওসি পরিচয় দেওয়া নুরুল আলম ও জাহাঙ্গীর আলম নামের দুইজন পুলিশ সদস্য মৃত যুবলীগ নেতার পেট ও বুকে লাথি মারতে থাকে,মুখে ঘুষি মারার পাশাপাশি টেনেহিঁচড়ে নিয়ে যেতে চাইছিলেন।

এসময় এসআই আনোয়ার এবং কনস্টেবল ইমদাদ যুবলীগ নেতার বুক বরাবর লাথি মারতে থাকে। ভুক্তভোগীর মা নূর জাহান এসময় পুলিশ সদস্য জাহাঙ্গীরের পা ধরে আকুতি করলেও, জাহাঙ্গীরের মন গলাতে পারে নি। উলটো ফোন কলে জাহাঙ্গীরকে বলতে শোনা যায়, তিনি যুবলীগ নেতা নুরুল আলমকে নিয়ে ২নং গেইট আসছেন।

ভুক্তভোগী নুরুল আলমের মা জাহাঙ্গীর আলমকে জিজ্ঞেস করে কেন তার সন্তানকে ২ং গেইট নিয়ে যাবে? এই সময় জাহাঙ্গীর জানান- এসপি মাসুদ স্যারের নির্দেশে যুবলীগ নেতা নুরুল আলমকে নিয়ে যাওয়া হবে। এরপর মৃত যুবলীগ নেতাকে নিয়ে যাওয়া হয় দুই নং গেইট এসপি মাসুদের অফিসে।

পরদিন কোর্টে চালান দিলে,মায়ের সাথে দেখা হওয়ার পর যুবলীগ নেতা নুরুল আলম জানান, পুলিশ তাকে মারধরের পর তার বুকে ব্যথা অনুভব হচ্ছে। কয়েকদফা বমিও হয়েছে।
কারাগারে যাওয়ার পর অসুস্থ নুরুল আলম কয়েকবার রক্ত বমি করলে, জেলার তাকে জিজ্ঞেস করে কেন বমি করছে। এই সময় যুবলীগ নেতা পুলিশের মারধরের বিবরণ জানালে,স্বয়ং জেলার নিজেই যুবলীগ নেতা নুরুল আলমকে মারধর করে।
এবং একপর্যায়ে মৃত্যুর কোলে লুটিয়ে পড়ে যুবলীগ নেতা নুরুল আলম।

এজাহারে এসপি মাসুদ সহ বাকি অভিযুক্তরা হলেন, ১/ এসপি মাসুদ, ২/ ইনস্পেকটর নুরুল আলম, ৩/ ইনস্পেকটর জাহাঙ্গীর আলম, ৪/ এস আই আনোয়ার, ৫/ ওসি সাতকানিয়া থানা, ৬/ কনস্টেবল ইমদাদ, ৭/ জেলার রাকিব শেখব,৮/ জেল সুপার ইকবাল হোসেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট