1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
রাতেও বিমান চলবে কক্সবাজারে - আদালত বার্তা
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তাপপ্রবাহ: আইনজীবীদের কালো কোট-গাউন পরা লাগবে না সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার প্রশ্নে বিচারকরা ঐক্যবদ্ধ। হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন বিচার বিভাগ এখন জনগণকে ‘নির্যাতনের’ জায়গা: মাসদার হোসেন যৌন নির্যাতন যেন ‘রাষ্ট্রীয় নীতি’ ইসরায়েলের কারাগারে শিকল দিয়ে বেঁধে পালাক্রমে চলে ধর্ষন ঐতিহাসিক ১০ এপ্রিল  মুজিবনগর সরকার গঠন দিবস রোব-মঙ্গল ও বৃহস্পতিবার অনলাইনে, বাকি দিন অফলাইনে ক্লাস। আমেরিকা ও ইরান যুদ্ধে “পাল্টাপাল্টি শর্ত” প্রভাবে কি হবে? যুক্তরাষ্ট্র ইরানে পারমাণবিক হামলা করলে পরিণতি কী হবে? সংসদে ৭ বিল পাস, তিনটিতে বিরোধী দলের নোট অব ডিসেন্ট

রাতেও বিমান চলবে কক্সবাজারে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২৭০ বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক আদালত বার্তা : ২৭ অক্টোবর ২০২৪

রোববার থেকে কক্সবাজার বিমানবন্দরে রাত ১০টা পর্যন্ত ফ্লাইট চলাচলের অনুমতি দেয়া হয়েছে। এ সিদ্ধান্তের ফলে পর্যটক ও যাত্রীরা দিনে গিয়ে দিনে ফিরে আসার সুবিধা পাবেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এই সুবিধা পর্যটনখাতে ইতিবাচক প্রভাব ফেলবে। ফ্লাইট সংখ্যা বৃদ্ধির মাধ্যমে যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।

আগে সন্ধ্যা সাতটা পর্যন্ত ফ্লাইট চলাচল করলেও, এখন রাত ১০টা পর্যন্ত যাত্রীবাহী ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বর্তমানে ঢাকা থেকে কক্সবাজারে দৈনিক ১৭টি ফ্লাইট রয়েছে, নতুন সময়সূচী কার্যকর হলে এ সংখ্যা আরো বাড়বে

বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মর্তূজা হোসেন জানিয়েছেন, শীত মৌসুমে যাত্রী সংখ্যা বাড়ায় ফ্লাইট সংখ্যাও বাড়বে। পর্যটনখাত সংশ্লিষ্টরা মনে করছেন, রাতের ফ্লাইট চালুর মাধ্যমে পর্যটন খাতের প্রসার হবে, তবে ভবিষ্যতে বিমানবন্দরটি ২৪ ঘণ্টা খোলা রাখার দাবি তাদের

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট