1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
সংবিধান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ ব্যাংক ৫০ টাকা মূল্যমানের একটি স্মারক নোট ও ডাক টিকিট উন্মোচন করা হয়েছে। - আদালত বার্তা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
অধস্তন আদালতের নতুন সময় নির্ধারন সংশোধনীসহ আ.লীগের রাজনীতি নিষিদ্ধের অধ্যাদেশ পাসের সুপারিশ বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন  বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচন-২০২৬ আগামী ১৯ মে ২০২৬ তারিখ, মঙ্গলবার অনুষ্ঠিত হবে। বাংলাদেশের লক্ষ্মীপুরের নিলুফার ইয়াসমিনকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়  পিটিয়ে হত্যা করা হয়েছে। ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা সরকারি কর্মকর্তাদের মানতে হবে যে ১১ নির্দেশনা দুর্নীতির অভিযোগে হাইকোর্টের বিচারপতি পদত্যাগ এপ্রিলে যেভাবে মিলতে পারে টানা ৫ দিনের ছুটি অন্তর্বর্তী সরকারের ২০টি অধ্যাদেশের ক্লারিফিকেশন দরকার: জয়নুল আবেদীন বাংলাদেশের ৫৫তম মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবময় অধ্যায়ের স্মারক

সংবিধান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ ব্যাংক ৫০ টাকা মূল্যমানের একটি স্মারক নোট ও ডাক টিকিট উন্মোচন করা হয়েছে।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ৮৮২ বার পড়া হয়েছে
  1. সংবিধান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ ব্যাংক ৫০ টাকা মূল্যমানের একটি স্মারক নোট ও ডাক টিকিট উন্মোচন করা হয়েছে।
  2. এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তাঃ১৮ ডিসেম্বর ২০২২।

    আজ রোববার (১৮ ডিসেম্বর) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে এসব অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
    সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্ট বিভাগের প্রধানেরা উপস্থিত ছিলেন।
    প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এবং অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি মুকেশকুমার রাসিকভাই শাহ।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। এছাড়া সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ বি এম খায়রুল হক উপস্থিত রয়েছেন।

    স্মারক নোটের বিস্তারিত
    ফোল্ডার ছাড়া শুধু খামসহ স্মারক নোটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। আর ফোল্ডার ও খামসহ স্মারক নোটটির মূল্য হবে ১০০ টাকা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার স্বাক্ষরিত ১৩০ মিলিমিটার বাই ৬০ মিলিমিটার পরিমাপের এ স্মারক নোটের সামনের অংশে বা পাশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ব্যাকগ্রাউন্ডে জাতীয় সংসদ ভবন এবং ডানপাশে সংবিধান ও সুপ্রিমকোর্টের সুবর্ণজয়ন্তীর লোগো সংযোজন করা হয়েছে। নোটের উপরিভাগে শিরোনাম ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ও বাংলাদেশ সুপ্রিমকোর্টের সুবর্ণজয়ন্তী’ মুদ্রিত রয়েছে।

    এ ছাড়া নোটের ওপরে ডান কোণে স্মারক নোটের মূল্যমান ইংরেজিতে ‘৫০’, নিচে ডান কোণে মূল্যমান বাংলায় ‘৫০’ এবং উপরিভাগে মাঝখানে ‘পঞ্চাশ টাকা’ লেখা রয়েছে। নোটের পেছনভাগে সুপ্রিমকোর্ট ভবনের একটি ছবি সংযোজন করা হয়েছে।
আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট