শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
Title :
ঢাকা-কক্সবাজার রেলপথের তিন বছর: বদলে গেছে পর্যটন ও যোগাযোগের চিত্র সফটওয়্যার জটিলতায় লক হয়ে আছে ৩৫ হাজার নাগরিকের এনআইডি ২০২৫ সালের আগে নির্মিত অবৈধ ভবনকে শর্তসাপেক্ষে বৈধতা দেবে রাজউক: চূড়ান্ত হলো বিধিমালার খসড়া “শুধু সরকারি প্রয়োজনের দাবি দেখিয়ে নিবন্ধিত ইজারা বাতিল বৈধ নয়” ২০২৬ থেকে ২০৩০: সহকারী AI থেকে স্বয়ংক্রিয় এজেন্ট—বদলে যাচ্ছে প্রযুক্তির ভবিষ্যৎ হেফাজতে মৃত্যু, গণপিটুনি ও নির্বিচার গ্রেপ্তার: মানবাধিকার পরিস্থিতি নিয়ে ডিআরপিডব্লিউর গভীর উদ্বেগ হাসিনার প্রত্যর্পণ ও পাসপোর্ট ইস্যু: ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণের নতুন মেরুকরণ ১২ বছরেও ওয়ারিশদের পক্ষভুক্ত না করায় হাইকোর্টে সিভিল রিভিশন অবসিত পুলিশ সদর দপ্তরে রুদ্ধদ্বার বৈঠকে উত্তেজনা: বেআইনি আটকের মৌখিক নির্দেশ মানতে অস্বীকৃতি শীর্ষ কর্মকর্তাদের আইন কী, আইন কোথায় এবং আইন কীভাবে পড়তে হয়?

সংরক্ষিত নারী আসনে ভোটের তারিখ ঘোষণা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৩৩ বার পড়া হয়েছে

সংরক্ষিত নারী আসনে ভোটের তারিখ ঘোষণা
নিউজ ডেস্ক আদালত বার্তা : ফেব্রুয়ারি ৬, ২০২৪
সংরক্ষিত নারী আসনে ভোটের তারিখ ঘোষণা

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ আগামী ১৪ মার্চ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন ভবনে ২৭তম কমিশন সভা শেষে তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।

জাহাংগীর আলম বলেন, “জোট অনুযায়ী মহাজোট ৪৮টি ও জাতীয় পার্টি পাবে দুটি আসন।”

এদিকে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার মনোনয়ন ফরম বিতরণ হয়েছে ৮১০টি। সকাল ১০টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ ফরম বিক্রি শুরু হয়। মনোনয়ন ফরমের মূল্য ধরা হয়েছে ৫০ হাজার টাকা।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

প্রথম দিনে দলটি চার কোটি পাঁচ লাখ টাকার ফরম বিক্রি করেছে বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট