1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
সংস্কার শেষে ঢাকা ফটক খুলছে আজ - আদালত বার্তা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে আবেদন ১৭৩ আইনজীবীর ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষেই রায় দিল নিউইয়র্ক আদালত ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর উদ্যোগ, কমবে যানজট জেলা আইনজীবী সমিতিতে সদস্যভুক্তির নামে অস্বাভাবিক ফি নির্ধারণে চাপে পড়ছেন নবীন আইনজীবীরা। কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সংশ্লিষ্ট আইনে দ্রুত বিচার একজন আইনজীবী হিসেবে কি ভাবে অল্প সময় ব্যারিস্টার হতে পারেন। তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পদের ওপর আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে আয়কর ধার্য হতে পারে সুপ্রিম কোর্টে ভার্চুয়ালি ৭০৭টি মামলার শুনানি, ১৭৭টি নিষ্পত্তি। সৃজনশীল মানুষের সংগ্রাম: বাংলাদেশের প্রেক্ষাপট

সংস্কার শেষে ঢাকা ফটক খুলছে আজ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৪৪৫ বার পড়া হয়েছে

সংস্কার শেষে ঢাকা ফটক খুলছে আজ
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ২৪ জানুয়ারি ২০২৪
সংস্কার শেষে ঢাকা ফটক খুলছে আজ
বছরের পর বছর অবহেলিত ছিল দোয়েল চত্বর এলাকার ঐতিহাসিক স্থাপনা ঢাকা গেট বা ঢাকা ফটক। পাশাপাশি সচেতন নগরবাসীর দীর্ঘ দিনের দাবি ছিল সংস্কার করে এটির ঐহিত্য রক্ষার। এরই প্রেক্ষিতে গেটটির সংস্কার কাজ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)। সংস্কার কাজ শেষে আজ সবার জন্য খুলে দেওয়া হচ্ছে ঐতিহাসিক ঢাকা ফটক।
বুধবার (২৪ জানুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মুখপাত্র আবু নাছের জানান, বুধবার বিকাল ৪টায় ঐতিহাসিক ঢাকা ফটক এর সংস্কারকৃত কাজের উদ্বোধন করা হবে।

অনুষ্ঠানে করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন উপস্থিত থাকবেন।

শীতের মধ্যে ৪ বিভাগে বৃষ্টির আভাস
৯ বছর পর প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিকল্পনা কমিশনের বৈঠক বসছে আজ
এদিকে গত ২৪মে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ৩ নেতার মাজার সংলগ্ন এই ঢাকা গেট বা ঢাকা ফটকের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ঢাকা ফটক (বাংলার সুবেদার মীর জুমলা ফটক) সংস্কার কাজ করছে মূলত ডিএসসিসির প্রকৌশল বিভাগ। গেটের অংশগুলো সংস্কার ও সংরক্ষণের পাশাপাশি এখানে করা হয়েছে নান্দনিক চত্বর। এছাড়া রাখা হয়েছে ইতিহাস সম্বলিত ফলক, বসার স্থান এবং চারদিকে নান্দনিক
এই কাজটি দেওয়া হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আনফা ট্রেডিংকে। যার চুক্তি মূল্য ছিল ৭১ লাখ ৬৫ হাজার ৯৯১ টাকা। এই কাজের আশেপাশের সৌন্দর্যবর্ধনের নকশা প্রণয়ন করেছেন প্রকৌশলী অধ্যাপক আবু সাঈদ এম আহমেদ।

এদিকে ঢাকা ফটকের সংস্কার কাজ শুরু করার বিষয়ে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছিলেন, ঢাকার ইতিহাস-ঐতিহ্যকে ফিরিয়ে আনা আমাদের অন্যতম লক্ষ্য। নির্বাচনের সময় আমি বলেছিলাম ঢাকার যে ঐতিহ্য আছে তা আমাদের ধারণ করতে হবে, সংরক্ষণ করতে হবে। শুধু দেশবাসী নয় বিশ্বের কাছে তুলে ধরতে হবে। সেই ইতিহাসকে, সেই ঐতিহাসিক চিত্রকে ফিরিয়ে আনতে চাই।

তিনি বলেন, ঐতিহাসিক ঢাকা ফটক আগে রমনা ফটক নামেও পরিচিত ছিল। একসময় তৎকালীন বাংলার সুবেদার মীর জুমলা এটি নির্মাণ করেছিলেন। সেই সময়ের চিত্র এমন ছিল, এই ফটকই ছিল ঢাকার মূল প্রবেশদ্বার। বুড়িগঙ্গা নদী দিয়ে আসার পরেই এই প্রবেশদ্বার দিয়ে সবাই ঢাকায় প্রবেশ করতো। এই ফটকের চারপাশে হাতি পাহারারত অবস্থায় থাকতো। এরকম চিত্রও আমরা দেখেছি। আমরা সেই ইতিহাসকে, ঐতিহাসিক চিত্রকে ফিরিয়ে আনতে চাই।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট