বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
Title :
প্রফেসর কাবেরী গায়েনকে ঘিরে বিতর্ক,অভিযোগ, প্রতিক্রিয়া ও সমসাময়িক প্রেক্ষাপট ৫ আগস্ট শেখ হাসিনার বক্তব্য ভারতের অবস্থান স্পষ্ট করলেন জয়সওয়াল বিদ্বেষমূলক কথা ছাড়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর গাজীপুরে ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য: অনিয়ম-অবহেলায় একযোগে বরখাস্ত ৪ কর্মকর্তা-কর্মচারী প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা আরও কার্যকর করতে ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা সিস্টেম পরিচালনা করতে বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের সুবিধার্থে ডিএমপি’র বিশেষ নির্দেশনা ৩০ নভেম্বরের পর অকার্যকর হবে পুরোনো বিআইএন, নতুন নম্বর নেওয়ার নির্দেশ শান্তিরক্ষা মিশনে স্পেশাল প্লাটুন পাঠাতে কমিটি ইসরাইলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত সমরাস্ত্র নেই: মার্কিন জেনারেল আদালত বার্তা বিশেষ প্রতিবেদন  নাইজেরিয়ায় “Barrister” উপাধি নিষিদ্ধ পেশাগত শৃঙ্খলা নাকি আইনগত সংস্কার? স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট

সবাই যেন শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারে। পূজা ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না: আইজিপি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৩৪৪ বার পড়া হয়েছে

জাতীয়

সবাই যেন শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারে।
পূজা ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না: আইজিপি

নিউজ ডেস্ক আদালত বার্তা : ১০ অক্টোবর ২০২৪
পূজায় বিশৃঙ্খলাকারীদের ছাড় না দেয়ার হুঁশিয়ারি দিয়ে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম বলেন, এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই মিলে সম্প্রীতির বাংলাদেশ তৈরি করেছে। সারা দেশে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নিরাপত্তার সঙ্গে পূজা উদযাপন করা হচ্ছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ায় রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

আইজিপি ময়নুল ইসলাম বলেন, আমরা নিশ্চিত করেছি সবাই  যেন শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারে। পূজাকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না। আজ একটি ঘটনা ঘটেছে, এর প্রেক্ষিতে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি।

আইজিপি ময়নুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জে একটি রোমহর্ষক হত্যাকাণ্ড তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার তদন্ত বন্ধ করে রাখা হয়েছিল। আমরা সেটা আবারও শুরু করেছি। আলোচিত সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তও আমরা পুনরায় শুরু করেছি।

আইজিপি পুলিশের ভূমিকার বিষয়ে বলেন, পুলিশসহ সব বাহিনী তৎপর রয়েছে। ইদানিং অনেকে ডিজিটাল মাধ্যমে অপতৎপরতা চালাচ্ছে। এখানে গুজব ছড়ানো হচ্ছে, অপতৎপরতা চালানো হচ্ছে। এগুলোর বিরুদ্ধে আমাদের সচেতন থাকতে হবে। যারা অপতৎপরতা চালাতে চায়, তারা সবসময় আমাদের পালস পরীক্ষা করে দেখে কোথাও গ্যাপ আছে কি না। আমরা সজাগ আছি, আপনারাও সজাগ থাকবেন। আমাদের হটলাইন নম্বর এবং থানা ও জেলা পর্যায়ে ক্যাম্প রয়েছে। কোথাও কোনো অপকর্ম করার চেষ্টা করলে আমরা কঠোর ব্যবস্থা নেব।

তিনি আরও বলেন, অনেকে ডিজিটাল মাধ্যমে অপতৎপরতা চালাচ্ছে, গুজব ছড়ানো হচ্ছে। এগুলোর বিরুদ্ধে আমাদের সচেতন থাকতে হবে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট