1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
সরকারি চাকরিজীবীকে ফৌজদারী মামলায় গ্রেপ্তারের পূর্বে কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণ করতে হবে। “ - আদালত বার্তা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁধা-নিষেধাজ্ঞার মধ্যেও জনসমুদ্রে শেষ বিদায়: ভোলার বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদকে ঘিরে আবেগঘন দৃশ্য বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীদের রক্তচক্ষু যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, ককটেল বিস্ফোরণ, সরকারি স্থাপনা ভাঙচুর, পাহাড় কেটে রাস্তা বিচ্ছিন্ন, বিশেষ ক্ষমতা আইনে মামলা, ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০/৩০০ সন্ত্রাসী আসামী। বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর সময়ের সাথে সাথে প্রযুক্তির অগ্রগতি আমাদের জীবনকে যেমন সহজ করেছে, তেমনি অদৃশ্য এক অন্ধকার জালও বিস্তার করেছে। ১৯ বছরে বিচার: শাজনীন হত্যা মামলায় ৬ আসামির মধ্যে ফাঁসি কার্যকর মাত্র ১ জনের আসামী পক্ষে আইনজীবী ছাড়া বাংলাদেশের আইনে বর্ণিত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা যায় না। সাইবার সুরক্ষা আইনে মুক্তিযুদ্ধ ও জাতীয় সংগীত অবমাননাকারীদের দায়মুক্তি কুর্মিটোলা হাসপাতালের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি রেকর্ড অব রাইট (খতিয়ান) ও মালিকানা স্বত্ব: হাই কোর্টের যুগান্তকারী দৃষ্টান্ত

সরকারি চাকরিজীবীকে ফৌজদারী মামলায় গ্রেপ্তারের পূর্বে কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণ করতে হবে। “

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৩৫৩ বার পড়া হয়েছে

“সরকারি চাকরিজীবীকে ফৌজদারী মামলায় গ্রেপ্তারের পূর্বে কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণ করতে হবে। ”

ডেস্ক নিউজ আদালত বার্তা :৮ এপ্রিল ২০২৩।

….. আমরা অনেকেই জানি “ সরকারি চাকরি আইন,২০১৮” এর ধারা ৪১(১) এ উল্লেখ রয়েছে। ধারাটি হয়ত পড়ে দেখা হয় নি। এখানে সকল ফৌজদারী মামলায় সরকারি চাকরিজীবীকে গ্রেপ্তারের পূর্বে কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণ করতে হবে এমনটি বলা হয় নি।

শুধু “কোনো সরকারি কর্মচারীর দায়িত্ব পালনের সহিত সম্পর্কিত অভিযোগে দায়েরকৃত ফৌজদারি মামলায় আদালত কর্তৃক অভিযোগপত্র গৃহীত হইবার পূর্বে, তাহাকে গ্রেফতার করিতে হইলে, সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণ করিতে হইবে।” ….”দায়িত্ব পালনের সহিত সম্পর্কিত অভিযোগে দায়েরকৃত ফৌজদারি মামলায়”….এমন রক্ষাকবচ দেয়া হয়েছে। তবে বিজ্ঞ আদালত কর্তৃক অভিযোগ গৃহীত হলে কিন্তু Equal foot/ level play। তখন আর কোন বিশেষ সুবিধা নাই। বরং “সরকারি চাকরি আইন,২০১৮” এর ধারা ৩৯(২) মোতাবেক সাময়িক বরখাস্তের বিধান রয়েছে।

তার মানে একজন সরকারি কর্মচারী ব্যক্তিগতভাবে বা ব্যক্তিগত বা পারিবারিক ভাবে কোন ফৌজদারী মামলায় “সরকারি চাকরি আইন,২০১৮” এর ধারা ৪১(১) মোতাবেক এই রক্ষাকবচ পাবেন না।

এই রক্ষাকবচটুকুও একটি জনস্বার্থ মামলায় 10928/2019 নং রিট পিটিশনে চ্যালেঞ্জ করা হয়। মহামান্য হাইকোর্ট ডিভিশন এর একটি ডিভিশন বেঞ্চ শুনানী শেষে সন্তুষ্ট হয়ে ধারাটিকে সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদের সাথে বেশ কয়েকটি কারণে সাংঘর্ষিক ঘোষণা করে ২৫/০৮/২০২২ ইং তারিখে অবজারভেশন দিয়ে বাতিল করেছেন।

পরবর্তীতে মহামান্য আপীলেট ডিভিশন এর মাননীয় চেম্বার আদালত ০১/০৯/২০২২ ইং তারিখে Civil Misc Petition 667/2022 এ এই আদেশ স্থগিত করেছেন ও পরবর্তী ২৩/১০/২০২২ ইং তারিখ পর্যন্ত মুলতবি করেন। ২৩/১০/২০২২ ও ৩০/১০/২০২২ (Not Today) শুনানী হয় নি। পরবর্তীতে গত ০৬/১১/২০২২ তারিখে মহামান্য আপীলেট ডিভিশনের কোর্ট নং-১ শুনানী শেষে সন্তুষ্ট হয়ে Leave Granted (Civil Petition No. 2812/2022) করেছেন। একসময় শুনানী হবে এবং শুনানী শেষে এই রক্ষাকবচের ভাগ্য নির্ধারিত হবে।

তবে এদিকে মহামান্য হাইকোর্ট ডিভিশনের একটি ডিভিশন বেঞ্চ রিট পিটিশন নং ১২২৭২/২০১৩ তে পূর্ণাঙ্গ রায় দ্বারা ইতোমধ্যে “দুর্নীতি দমন কমিশন ( সংশোধিত) আইন,২০১৩” এর ধারা ৩২ক (সরকারি চাকরিজীবীদের গ্রেফতার বিষয়ে privilege দেয়া ধারা) বাতিল করা হয়েছে। সরকার পক্ষ এই রায়ের বিপরীতে কোন আপীল করেন নি। আরো জানতে মহামান্য হাইকোর্ট ডিভিশনের পূর্ণাঙ্গ রায় পড়তে পারেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট