1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
সরকার ঘোষিত উচ্চমূল্যের হজ প্যাকেজ কেন জনস্বার্থবিরোধী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট - আদালত বার্তা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁধা-নিষেধাজ্ঞার মধ্যেও জনসমুদ্রে শেষ বিদায়: ভোলার বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদকে ঘিরে আবেগঘন দৃশ্য বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীদের রক্তচক্ষু যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, ককটেল বিস্ফোরণ, সরকারি স্থাপনা ভাঙচুর, পাহাড় কেটে রাস্তা বিচ্ছিন্ন, বিশেষ ক্ষমতা আইনে মামলা, ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০/৩০০ সন্ত্রাসী আসামী। বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর সময়ের সাথে সাথে প্রযুক্তির অগ্রগতি আমাদের জীবনকে যেমন সহজ করেছে, তেমনি অদৃশ্য এক অন্ধকার জালও বিস্তার করেছে। ১৯ বছরে বিচার: শাজনীন হত্যা মামলায় ৬ আসামির মধ্যে ফাঁসি কার্যকর মাত্র ১ জনের আসামী পক্ষে আইনজীবী ছাড়া বাংলাদেশের আইনে বর্ণিত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা যায় না। সাইবার সুরক্ষা আইনে মুক্তিযুদ্ধ ও জাতীয় সংগীত অবমাননাকারীদের দায়মুক্তি কুর্মিটোলা হাসপাতালের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি রেকর্ড অব রাইট (খতিয়ান) ও মালিকানা স্বত্ব: হাই কোর্টের যুগান্তকারী দৃষ্টান্ত

সরকার ঘোষিত উচ্চমূল্যের হজ প্যাকেজ কেন জনস্বার্থবিরোধী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ৩৬৭ বার পড়া হয়েছে

সরকার ঘোষিত উচ্চমূল্যের হজ প্যাকেজ কেন জনস্বার্থবিরোধী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

ডেস্ক নিউজ আদালত বার্ত:২ এপ্রিল ২০২৩।

সরকার ঘোষিত উচ্চমূল্যের হজ প্যাকেজ কেন জনস্বার্থবিরোধী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে আজ রোববার (২ এপ্রিল) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
গত ১২ মার্চ হজের প্যাকেজ মূল্য কমিয়ে পুনরায় প্যাকেজ ঘোষণা করতে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আশরাফ উজ জামান।
দূরত্ব বিবেচনায় বিভিন্ন দেশের চেয়ে বাংলাদেশে হজযাত্রীদের বিমানভাড়া কয়েকগুণ। গণমাধ্যমে প্রচারিত এমন রিপোর্ট সত্যায়িত আকারে আদালতে দাখিল করা হয়।

ধর্ম মন্ত্রণালয় এবং সৌদি আরবে মধ্যস্থতাকারীদের সক্ষমতার অভাবেই দেশে হজের প্যাকেজ মূল্য বাড়ছে বলে মনে করেন রিটকারীরা।

এ বিষয়ে হাইকোর্ট বলেন, সব দেশে হজের প্যাকেজ অনেক কম থাকলেও এদেশে সেভাবে মনিটরিং না করায় হজের প্যাকেজমূল্য এত বেশি।

চলতি বছর সরকারিভাবে হজ পালনে খরচ ধরা হয়েছিল ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা। আর বেসরকারিভাবে হজ পালনে সর্বনিম্ন খরচ ধরা হয়েছিল ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা।

সৌদি আরবে মিনার তাঁবুর খরচ কমায় সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজের জন্য ঘোষিত প্যাকেজের মূল্য কমানো হয়।

গত ২২ মার্চ এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ব্যবস্থাপনার হজ প্যাকেজ মূল্য ১১ হাজার ৭২৫ টাকা কমানো হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ মূল্য হবে ৬ লাখ ৭১ হাজার ২৯০ টাকা।
বেসরকারি ব্যবস্থাপনাতেও একই পরিমাণ অর্থ কমানোর জন্য হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে (হাব) অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ মূল্য হবে ৬ লাখ ৬০ হাজার ৮৯৩ টাকা।
এদিকে চলতি বছর হজে যেতে নিবন্ধনের সময় আবারও বাড়ানো হয়েছে। বর্ধিত সময় অনুযায়ী আগামী ৫ এপ্রিল পর্যন্ত হজের নিবন্ধন করা যাবে। গত ৮ ফেব্রুয়ারি নিবন্ধন শুরু হয়েছে।
কোটা পূরণ না হওয়ায় এ বছর সরকারি ও বেসরকারি পর্যায়ে হজ নিবন্ধনের সময়সীমা আগেও কয়েক দফা বাড়ানো হয়েছিল। সবশেষ ৩০ মার্চ পর্যন্ত হজের নিবন্ধন করার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল।
আগামী ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে (চাঁদ দেখা সাপেক্ষে)। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং অবশিষ্ট ১ লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট