বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
Title :
আইনজীবীর মাথায় পেপার ওয়েট ছুড়ে বিচারিক ক্ষমতা হারালেন সেই বিচারক যে কারণে পদত্যাগ করতে হচ্ছে রাষ্ট্রপতিকে, জানা গেল কারণ এক বছরে ২৫ লাখে মামলা কমানোর চেষ্টা সরকারের: আইনমন্ত্রী আলোচনায় হাসিনার দেশে ফেরা চলছে নানা গুঞ্জন স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি  সাংবাদিকতার পেশায় আইনি জ্ঞান ও পেশাগত দায়বদ্ধতা: সত্য অনুসন্ধানের অপরিহার্য ভিত্তি এমপি নজরুল ইসলামের আপত্তিকর ভিডিও নিয়ে, অবশেষে যে সিদ্ধান্ত নিলো জামায়াত আইনজীবীদের দায়বদ্ধতা নিয়ে প্রধান বিচারপতির কঠোর উদ্বেগ বিচারকের সই-সিল জাল : আইনজীবীসহ তিনজনের বিরুদ্ধে মামলা স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: তারেক রহমান

সাইবার আইন পাস হওয়ার পর প্রথম মাসে ঢাকায় ১৪ মামলা

  • প্রকাশিত: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৩৩৬ বার পড়া হয়েছে

সাইবার আইন পাস হওয়ার পর প্রথম মাসে ঢাকায় ১৪ মামলা
নিউজ ডেস্ক আদালত বার্তা ঃ ২১ অক্টোবর, ২০২৩
নতুন সাইবার নিরাপত্তা আইন পাস হওয়ার পর প্রথম মাসে ঢাকায় মামলা হয়েছে ১৪টি। এর মধ্যে ঢাকা সাইবার ট্রাইব্যুনালের ১২টি এবং থানায় হয়েছে ২টি মামলা। বেশির ভাগ মামলাই হয়েছে মানহানিসংক্রান্ত অপরাধের অভিযোগে। এর বাইরে চারটি মামলা হয়েছে প্রতারণা ও হ্যাকিং-সংক্রান্ত অপরাধের ঘটনায়।

বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন রহিত করে গত ১৩ সেপ্টেম্বর জাতীয় সংসদে সাইবার নিরাপত্তা আইন পাস হয়।

নতুন সাইবার নিরাপত্তা আইনে করা মামলাগুলো পর্যালোচনায় দেখা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমসহ অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে মানহানিকর তথ্য প্রকাশের অভিযোগে মামলাগুলো করেছেন ভুক্তভোগীরা।

সাইবার নিরাপত্তা আইনের গেজেট প্রকাশের সাত দিনের মাথায় গত ২৫ সেপ্টেম্বর ঢাকার সাইবার ট্রাইব্যুনালে প্রথম মামলা করেন কেরানীগঞ্জের এক নারী।

তাঁর অভিযোগ, ফটোশপের মাধ্যমে কেরানীগঞ্জের এক জনপ্রতিনিধির সঙ্গে তাঁর ছবি জুড়ে দিয়েছে দুর্বৃত্তরা। পরে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করে তাঁর সম্পর্কে আপত্তিকর মন্তব্য করা হয়েছে। আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটকে নির্দেশ দিয়েছেন।

আদালত–সংশ্লিষ্ট সূত্র বলছে, ১৩ অক্টোবর পর্যন্ত ঢাকার সাইবার ট্রাইব্যুনালে যে ১২টি মামলা হয়েছে, তার মধ্যে ৬টির বাদী নারী।

থানায় যে দুটি মামলা হয়েছে, তার একটির বাদী জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) পরিচালক কাজী শামীম উজ্জামান। নিটোরের সেন্ট্রাল হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম (এইচআইআরএস) সফটওয়্যারে হ্যাকিংয়ের অভিযোগে তিনি ৮ অক্টোবর শেরেবাংলা নগর থানায় মামলাটি করেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ১০ অক্টোবর সাইবার নিরাপত্তা আইনে আরেকটি মামলা হয়েছে।

এজাহারের ভাষ্য অনুযায়ী, অজ্ঞাতনামা আসামিরা গত ৩১ আগস্ট ভুক্তভোগী এক নারীর ফেসবুক আইডি হ্যাক করেন। হ্যাক হওয়া আইডি ফেরত পেতে ওই নারী প্রতারক চক্রের সদস্যদের ৫০ হাজার টাকাও পাঠান।

মামলার আলামত হিসেবে ভুক্তভোগী নারীর সঙ্গে কথিত হ্যাকারদের খুদে বার্তা জমা দিয়েছেন বাদী। তবে এখন পর্যন্ত আসামিদের শনাক্ত করতে পারেনি পুলিশ।

নিবর্তনমূলক কিছু ধারা ও এর অপব্যবহারের কারণে দেশ-বিদেশে ব্যাপক সমালোচনার মুখে সরকার ডিজিটাল নিরাপত্তা আইন রহিত করে এবং সাইবার নিরাপত্তা আইন নামে নতুন আইন করে। তবে ডিজিটাল নিরাপত্তা আইনের বিতর্কিত কিছু ধারা সাইবার নিরাপত্তা আইনেও রাখা হয়েছে। এ নিয়েও সমালোচনা রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews