বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
Title :
ক্ষমতা বদলায়, প্রতিষ্ঠান টিকে থাকে:  ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠানই রাষ্ট্রের রক্ষাকবচ। তথ্য গোপন করে একাধিক রিট: আইনজীবী ও রিটকারীকে ১০ লাখ টাকা জরিমানা প্রধান বিচারপতির সাথে সুপ্রিম কোর্ট বার সভাপতির বাদানুবাদ: এজলাস ছাড়লেন আপিল বিভাগের বিচারপতিরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার দেওয়ানি মামলায় আরজি সংশোধন: আইনি সুযোগ, সীমাবদ্ধতা এবং উচ্চ আদালতের নজির ভিডিও কলে স্বজনদের সঙ্গে ১০ মিনিট কথা বলতে পারবেন কারাবন্দিরা কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের অগ্রিম হোটেল বুকিংয়ের পরামর্শ: উপ-হাইকমিশনের বিশেষ নির্দেশনা বিচারকদের আবাসন ও নিরাপত্তা নিশ্চিতে ৬৪ জেলা ও ৮ মহানগরে আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ ভারতীয় ভিসা নিয়ে হাইকমিশনের জরুরি সতর্কবার্তা ‘গ্যারান্টিযুক্ত ভিসা’ ও ‘দ্রুত প্রসেসিং’-এর নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান

সাক্ষ্য গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে ইয়াবা উদ্ধার মামলার রায় ঘোষণা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ৪৮৬ বার পড়া হয়েছে

সাক্ষ্য গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে ইয়াবা উদ্ধার মামলার রায় ঘোষণা
ডেস্ক রিপোর্ট আদালত বার্তা :২৩ মার্চ ২০২৩।
রাজধানীর শাহবাগ থানাধীন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসারত ব্যক্তির পায়ুপথে বহন করা ইয়াবা উদ্ধারের মামলায় জসিম উদ্দিন নামের এক যুবকের তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ রায় ঘোষণা করেন। এ মামলায় গতকাল (২২ মার্চ) ও আজ দুই দিনে সাক্ষ্যগ্রহণ শেষ করেন আদালত। আসামি পলাতক থাকায় রায় ঘোষণা শেষে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

কারাদণ্ডের পাশাপাশি আসামিকে তিন হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

জানা যায়, ২০২২ সালের ৩ মার্চ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসারত অবস্থায় আসামি জসিমকে এক হাজার দুইশ আশি পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ। যা তিনি কক্সবাজার থেকে তার পায়ুপথে বহন করে ঢাকায় এনেছিলেন। এরপর শাহবাগ থানার উপ-পরিদর্শক আরাফাত ইবনে শফিউল্লাহ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত করে ২০২২ সালের ২৯ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন শাহবাগ থানার সাব-ইন্সপেক্টর মোহাম্মদ সেলিম। ২০২২ সালের ১০ আগস্ট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে চারজনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট