বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
Title :
ক্ষমতা বদলায়, প্রতিষ্ঠান টিকে থাকে:  ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠানই রাষ্ট্রের রক্ষাকবচ। তথ্য গোপন করে একাধিক রিট: আইনজীবী ও রিটকারীকে ১০ লাখ টাকা জরিমানা প্রধান বিচারপতির সাথে সুপ্রিম কোর্ট বার সভাপতির বাদানুবাদ: এজলাস ছাড়লেন আপিল বিভাগের বিচারপতিরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার দেওয়ানি মামলায় আরজি সংশোধন: আইনি সুযোগ, সীমাবদ্ধতা এবং উচ্চ আদালতের নজির ভিডিও কলে স্বজনদের সঙ্গে ১০ মিনিট কথা বলতে পারবেন কারাবন্দিরা কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের অগ্রিম হোটেল বুকিংয়ের পরামর্শ: উপ-হাইকমিশনের বিশেষ নির্দেশনা বিচারকদের আবাসন ও নিরাপত্তা নিশ্চিতে ৬৪ জেলা ও ৮ মহানগরে আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ ভারতীয় ভিসা নিয়ে হাইকমিশনের জরুরি সতর্কবার্তা ‘গ্যারান্টিযুক্ত ভিসা’ ও ‘দ্রুত প্রসেসিং’-এর নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান

সাবেক ইসি সচিব হেলালুদ্দিন আহমেদ নতুন মামলায় গ্রেপ্তার

  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৪২৩ বার পড়া হয়েছে

সাবেক ইসি সচিব হেলালুদ্দিন আহমেদ নতুন মামলায় গ্রেপ্তার

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ ১৮ আগস্ট ২০২৫

সাবেক নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দিন আহমেদকে শেরে বাংলা নগর থানার মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম এই আদেশ দেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

মামলা দায়ের করেছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহ উদ্দিন খান। অভিযোগ, দশম থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে প্রভাব খাটিয়ে প্রহসনের নির্বাচন পরিচালনার চেষ্টা করা হয়েছে। এতে তিনজন সিইসি—কাজী রকিবউদ্দীন আহমদ, নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল—সহ মোট ২৪ জনকে অভিযুক্ত করা হয়। ২২ জুন মামলা দায়েরের পর ২৫ জুন নতুন করে রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও অর্থআত্মসাতের ধারা যুক্ত করা হয়।

মামলার বক্তব্য অনুযায়ী, ওই তিন নির্বাচনে ‘‘গায়েবি মামলা, অপহরণ, গুম খুন ও নির্যাতনের ভয় দেখিয়ে বিএনপি নেতাকর্মীদের গণগ্রেপ্তার করা হয়েছে এবং নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে রাখা হয়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠান থাকলেও সংবিধান লঙ্ঘন, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, সরকারি কর্মচারী হয়ে অবৈধভাবে ভোটে হস্তক্ষেপ, ভয়ভীতি দেখিয়ে ভোট সম্পন্ন করা এবং জনগণের ভোট না পেলেও মিথ্যাভাবে বিজয়ী ঘোষণা করা আইনত দণ্ডনীয় অপরাধ।’’

মামলার সূত্রে জানা গেছে, ঘটনার সাক্ষী হিসেবে ভোটকেন্দ্র এলাকার ভোটার, ভোটগ্রহণে বঞ্চিত ব্যক্তিরা, আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে থাকা সদস্যরা, প্রিজাইডিং অফিসার ও পুলিংশ অফিসারসহ স্থানীয় আরও অনেকে থাকবেন। এছাড়া ব্যালট পেপারের সিল ও স্বাক্ষরের যাচাই প্রমাণের মাধ্যমে ভোটের প্রকৃত অবস্থা উন্মোচিত হবে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট