বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
Title :
ক্ষমতা বদলায়, প্রতিষ্ঠান টিকে থাকে:  ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠানই রাষ্ট্রের রক্ষাকবচ। তথ্য গোপন করে একাধিক রিট: আইনজীবী ও রিটকারীকে ১০ লাখ টাকা জরিমানা প্রধান বিচারপতির সাথে সুপ্রিম কোর্ট বার সভাপতির বাদানুবাদ: এজলাস ছাড়লেন আপিল বিভাগের বিচারপতিরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার দেওয়ানি মামলায় আরজি সংশোধন: আইনি সুযোগ, সীমাবদ্ধতা এবং উচ্চ আদালতের নজির ভিডিও কলে স্বজনদের সঙ্গে ১০ মিনিট কথা বলতে পারবেন কারাবন্দিরা কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের অগ্রিম হোটেল বুকিংয়ের পরামর্শ: উপ-হাইকমিশনের বিশেষ নির্দেশনা বিচারকদের আবাসন ও নিরাপত্তা নিশ্চিতে ৬৪ জেলা ও ৮ মহানগরে আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ ভারতীয় ভিসা নিয়ে হাইকমিশনের জরুরি সতর্কবার্তা ‘গ্যারান্টিযুক্ত ভিসা’ ও ‘দ্রুত প্রসেসিং’-এর নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান

সাবেক নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।

  • প্রকাশিত: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৩৮৫ বার পড়া হয়েছে

সাবেক নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ২৩ অক্টোবর ২০২৪।
বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে হেলালুদ্দীন আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি থানায় রয়েছেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ বিষয়ে বিস্তারিত ডিএমপির (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) পক্ষ থেকে জানানো হবে।
গত ১৮ সেপ্টেম্বর চট্টগ্রাম আদালতে একরামুল করিম নামের এক মুক্তিযোদ্ধার করা মামলায় সাবেক ইসি সচিব হেলালুদ্দীন আহমদ, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যদের আসামি করে চট্টগ্রামে প্রতারণা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয়েছে।

উল্লেখ্য, হেলালুদ্দিন অবসরে যাওয়ার আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব হিসেবে কর্মরত ছিলেন। এর আগে, তিনি নির্বাচন কমিশন সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। অবসরে যাওয়ার পর তাকে আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট