1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
সুনামগঞ্জে মিথ্যা মামলা করায় বাদীর বিরুদ্ধে মামলা করলেন বিচারক। - আদালত বার্তা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঁধা-নিষেধাজ্ঞার মধ্যেও জনসমুদ্রে শেষ বিদায়: ভোলার বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদকে ঘিরে আবেগঘন দৃশ্য বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীদের রক্তচক্ষু যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, ককটেল বিস্ফোরণ, সরকারি স্থাপনা ভাঙচুর, পাহাড় কেটে রাস্তা বিচ্ছিন্ন, বিশেষ ক্ষমতা আইনে মামলা, ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০/৩০০ সন্ত্রাসী আসামী। বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর সময়ের সাথে সাথে প্রযুক্তির অগ্রগতি আমাদের জীবনকে যেমন সহজ করেছে, তেমনি অদৃশ্য এক অন্ধকার জালও বিস্তার করেছে। ১৯ বছরে বিচার: শাজনীন হত্যা মামলায় ৬ আসামির মধ্যে ফাঁসি কার্যকর মাত্র ১ জনের আসামী পক্ষে আইনজীবী ছাড়া বাংলাদেশের আইনে বর্ণিত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা যায় না। সাইবার সুরক্ষা আইনে মুক্তিযুদ্ধ ও জাতীয় সংগীত অবমাননাকারীদের দায়মুক্তি কুর্মিটোলা হাসপাতালের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি রেকর্ড অব রাইট (খতিয়ান) ও মালিকানা স্বত্ব: হাই কোর্টের যুগান্তকারী দৃষ্টান্ত

সুনামগঞ্জে মিথ্যা মামলা করায় বাদীর বিরুদ্ধে মামলা করলেন বিচারক।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ৩৮৯ বার পড়া হয়েছে

সুনামগঞ্জে মিথ্যা মামলা করায় বাদীর বিরুদ্ধে মামলা করলেন বিচারক।

 

সুনামগঞ্জে মিথ্যা মামলা করায় বাদীর বিরুদ্ধে মামলা করলেন বিচারক।

ডেস্ক নিউজ আদালত বার্তা :১ জুন ২০২৩
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সহকারী জজ আদালতে মিথ্যা মামলা দায়ের করে জাল দলিল দাখিল করায় মামলার বাদী রিংকু দাসের বিরুদ্ধে ফৌজদারি আদালতে জালিয়াতির মামলা দায়ের করেছেন সংশ্লিষ্ট আদালতের বিচারক। একইসঙ্গে রিংকু দাসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার (৩১ মে) দুপুরে সহকারী জজ আদালত বিশ্বম্ভরপুরের বিচারক মোঃ আরিফুর রহমান বাদী হয়ে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলটি দায়ের করেন।
বিশ্বম্ভরপুর সহকারী জজ আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ আলী বিষয় টি নিশ্চিত করেছেন।
রিংকু দাস, জেলার বিশ্বম্ভরপুর উপজেলার প্যারীনগর গ্রামের মৃত বীরেন্দ্র দাসের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, বিশ্বম্ভরপুর সহকারী জজ আদালতে রিংকু দাস ০৭/২০১৭ নম্বর মামলা দায়ের করেন একই উপজেলার নিবাসী আসমত খান গং এর বিরুদ্ধে। সেই মামলায় বাদী তিনটি দলিল আদালতে দাখিল করে, বিবাদীদের বিরুদ্ধে নালিশা ভূমিতে স্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনা করেন।
সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা কালে বিচারকের নিকট তিনটি দলিলের মধ্যে ১৮/০৪/১৯৬৮ ইং তারিখযুক্ত ৩৭৬৬/৬৮ নং দলিলটি অস্তিত্বহীন ও জাল এবং ২১/১১/২০০৭ ইং তারিখের ৭৯৮ নং দলিলটি ঘষা মাজা করে টেম্পারিং করা মর্মে স্পষ্ট হয়।
বুধবার প্রকাশিত এ মামলার রায়ে আদালতের বিচারক বাদী রিংকু দাস জাল দলিল দাখিল করেছেন বলে উল্লেখ করেন এবং মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য উল্লেখ করে মিথ্যা মামলা দায়ের করায় মামলা খারিজ করে বাদীকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
সেই সাথে আদালতে জাল দলিল দাখিল করায় বিচারক মোঃ আরিফুর রহমান নিজে বাদী হয়ে, ওই মামলার বাদী রিংকু দাসের বিরুদ্ধে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (সুনামগঞ্জ সদর আমলী আদালত) জালিয়াতির মামলা দায়ের করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট