1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
সুপ্রিম কোর্টের প্রশাসনে রদবদল - আদালত বার্তা
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় লাশ পোড়ানোসহ ৭ হত্যা মামলায় সাবেক এমপি ও ওসির মৃত্যুদণ্ড সুপ্রিম কোর্টের প্রশাসনে রদবদল বিবাহ-তালাক নিবন্ধনে কেন্দ্রীয় ডিজিটাল সিস্টেম চালুর রায় প্রকাশ রোজায় স্কুল ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত। নির্বাচন উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দুই দিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব করতে চায়’ যুক্তরাষ্ট্র আমলাতন্ত্র থেকে বেরিয়ে এল রাজউক বোর্ড ড্যাপের বিধি ভঙ্গ করলে জেলসহ ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানা আট জেলা আদালতে চালু হচ্ছে ই-বেইলবন্ড, ২১ জানুয়ারি উদ্বোধন। সাংবাদিকদের রাজনৈতিক দল বা নেতাদের ‘পোষা কুকুর’ বলে তুলনা করেছেন সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার গণহারে বহিষ্কার, বিক্ষোভ আর বিতর্ক: ট্রাম্পের ডিপোর্টেশন রেকর্ড বনাম ওবামা-বাইডেন

সুপ্রিম কোর্টের প্রশাসনে রদবদল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

সুপ্রিম কোর্টের প্রশাসনে রদবদল
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ৫ ফেব্রুয়ারি ২০২৬,
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের রেজিস্ট্রার পদে রদবদল করা হয়েছে।
গত ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ মুহাম্মদ নুরুল আমীন কিরণকে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
পঞ্চগড়ের শিশু ধর্ষণ অপরধান দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ শরিফুর রহমানকে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনকে মুন্সীগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক পদে বদলি করা হয়েছে।
হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) শরীফুল আলম ভূঁঞাকে মুন্সীগঞ্জের ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক পদে বদলি করা হয়েছে।
জুডিসিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক আশিকুল খবিরকে আপিল বিভাগের রেজিস্ট্রার পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।  
আপিল বিভাগের রেজিস্ট্রার মুহা. হাসানুজ্জামানকে ঢাকার বিশেষ জজ আদালত-১ এ বদলি করা হয়েছে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট