বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
Title :
বাংলাদেশের প্রথম নারী পাইলট রোকসানা: স্বপ্ন, সংগ্রাম ও এক মর্মান্তিক ইতিহাস প্রফেসর কাবেরী গায়েনকে ঘিরে বিতর্ক,অভিযোগ, প্রতিক্রিয়া ও সমসাময়িক প্রেক্ষাপট ৫ আগস্ট শেখ হাসিনার বক্তব্য ভারতের অবস্থান স্পষ্ট করলেন জয়সওয়াল বিদ্বেষমূলক কথা ছাড়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর গাজীপুরে ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য: অনিয়ম-অবহেলায় একযোগে বরখাস্ত ৪ কর্মকর্তা-কর্মচারী প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা আরও কার্যকর করতে ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা সিস্টেম পরিচালনা করতে বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের সুবিধার্থে ডিএমপি’র বিশেষ নির্দেশনা ৩০ নভেম্বরের পর অকার্যকর হবে পুরোনো বিআইএন, নতুন নম্বর নেওয়ার নির্দেশ শান্তিরক্ষা মিশনে স্পেশাল প্লাটুন পাঠাতে কমিটি ইসরাইলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত সমরাস্ত্র নেই: মার্কিন জেনারেল আদালত বার্তা বিশেষ প্রতিবেদন  নাইজেরিয়ায় “Barrister” উপাধি নিষিদ্ধ পেশাগত শৃঙ্খলা নাকি আইনগত সংস্কার?

সেন্ট মার্টিনের ওপারে দিনভর মর্টার শেল বিস্ফোরণ, সতর্ক বিজিবি

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ৩২১ বার পড়া হয়েছে

সেন্ট মার্টিনের ওপারে দিনভর মর্টার শেল বিস্ফোরণ, সতর্ক বিজিবি
কক্সবাজার প্রতিনিধি
নিউজ ডেস্ক আদালত বার্তা : ২৯ মার্চ ২০২৪
মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের দক্ষিণের গ্রাম হাস্যুরাতে আজ শুক্রবার সকাল থেকে মর্টার শেলের বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

আজ সকাল থেকে হাস্যুরাতে মুহুর্মুহু বিস্ফোরণের কারণে কেঁপে ওঠে পার্শ্ববর্তী বাংলাদেশের সেন্ট মার্টিন এলাকা।

সেন্ট মার্টিন বাজারপাড়ার চায়ের দোকানদার শফিউল বলেন, শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত ওপার থেকে মর্টার শেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

তিনি বলেন, বঙ্গোপসাগরের মিয়ানমারের জলসীমানায় সে দেশের নৌবাহিনীর একটি যুদ্ধ জাহাজও অবস্থান নিয়েছে।

নূর মোহাম্মদ নামের দ্বীপের আরেক বাসিন্দা বলেন, শুক্রবার দুপুরে সবচেয়ে বেশি মর্টার শেল নিক্ষেপ করা হয়েছে। এছাড়া দিনের বেলা সীমান্তবর্তী মিয়ানমারের বিভিন্ন এলাকায় আকাশ থেকে যুদ্ধবিমান ও হেলিকপ্টার থেকে মর্টার শেল নিক্ষেপ করতে দেখা গেছে।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেন, শুক্রবার সকালে শাহপরীর দ্বীপের বিপরীতে নাফ নদীর মিয়ানমার জলসীমায় একটি বড় জাহাজের অবস্থান দেখা গেছে। দুপুরের আগেই জাহাজটি সেখান থেকে দক্ষিণে সরে গিয়ে সেন্ট মার্টিনের বিপরীতে অবস্থান নেয়।

তিনি আরও বলেন, রাখাইনের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদী ও সীমান্তে বিজিবির টহল বাড়ানো হয়েছে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট