রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
Title :
কিছু হলেই আওয়ামী লীগকে পেটাতে হবে, এই জুলুম বন্ধ করেন ভাই: ফাহাম সরকারি প্রকল্পে রাজস্ব ফাঁকি ঠেকাতে ঠিকাদারদের তথ্য চেয়েছে এনবিআর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: দেশপ্রেম, নেতৃত্ব ও মানুষের প্রতি অঙ্গীকার। ধানমন্ডি ৩২-এ ‘রাজনৈতিক সন্দেহে’ সাধারণ মানুষকে মারধরের অভিযোগ, আয়াসকে গ্রেপ্তারের দাবি দল -মত নয়, পুলিশের একমাত্র পরিচয় জনগণের সেবক—আইজিপি ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট আত্মবিশ্বাস ও আত্মপ্রত্যয়: ব্যক্তি ও সমাজ জীবনের সাফল্য এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার মূল শক্তি বাংলাদেশে সেল গঠনের চেষ্টা করছে আল-কায়েদা ভারত উপমহাদেশ শাখা: জাতিসংঘের মনিটরিং টিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও বাচ্চু রাজাকারের বিচার: পারভেজ হাসেমের মতামত। জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার।

সেপ্টেম্বরে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন, থাকতে পারেন পুতিন!

  • প্রকাশিত: শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ৭১৯ বার পড়া হয়েছে

সেপ্টেম্বরে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন, থাকতে পারেন পুতিন!
নিউজ ডেস্ক আদালত বার্তা : ২৪ জুন, ২০২৩

সেপ্টেম্বরে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন, থাকতে পারেন পুতিন! রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র,আগামী সেপ্টেম্বর মাসে উদ্বোধন হতে যাচ্ছে দেশের অন্যতম মেগা প্রজেক্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। জানা গেছে, উদ্বেধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যোগ দিতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
শনিবার (২৪ জুন) বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) আবিষ্কৃত দেশের প্রথম স্মার্টফোনভিত্তিক ‘সূর্য বিদ্যুৎ’ অ্যাপের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান এএসব তথ্য জানান।
প্রযুক্তি মন্ত্রী ওসমান বলেন, ‘শতভাগ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে সারাদেশ। চাহিদা বাড়লে মাঝে মাঝে সংকট হয়, তখন মানুষ কষ্ট পায়। এতে সরকারও কষ্ট পায়। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির জন্য এ সমস্যা হয়েছিল। সেই সমস্যা অনেকটা কাটিয়ে উঠেছে বাংলাদেশ।’
তিনি বলেন, ‘আইনস্টাইনের তত্ত্ব অনুযায়ী আমি মনে করি, আমরা যদি শক্তি (বিদ্যুৎ) দিতে পারি, মানুষ জীবন বদলে ফেলতে পারে।’
এর আগে সৌরবিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য বিসিএসআইআর উদ্ভাবিত স্মার্টফোন অ্যাপ ‘সূর্য বিদ্যুৎ’ উদ্বোধন করেন ইয়াসেফ ওসমান। যেটি আগামী ৭২ ঘণ্টার মধ্যে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করা যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট