1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
স্বতন্ত্র এমপিদের ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা - আদালত বার্তা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে আবেদন ১৭৩ আইনজীবীর ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষেই রায় দিল নিউইয়র্ক আদালত ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর উদ্যোগ, কমবে যানজট জেলা আইনজীবী সমিতিতে সদস্যভুক্তির নামে অস্বাভাবিক ফি নির্ধারণে চাপে পড়ছেন নবীন আইনজীবীরা। কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সংশ্লিষ্ট আইনে দ্রুত বিচার একজন আইনজীবী হিসেবে কি ভাবে অল্প সময় ব্যারিস্টার হতে পারেন। তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পদের ওপর আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে আয়কর ধার্য হতে পারে সুপ্রিম কোর্টে ভার্চুয়ালি ৭০৭টি মামলার শুনানি, ১৭৭টি নিষ্পত্তি। সৃজনশীল মানুষের সংগ্রাম: বাংলাদেশের প্রেক্ষাপট

স্বতন্ত্র এমপিদের ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৪২৬ বার পড়া হয়েছে

স্বতন্ত্র এমপিদের ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নিউজ ডেস্ক আদালত বার্তা : ২৪ জানুয়ারি ২০২৪
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে জিতে আসা ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্যকে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক হবে বলে একাত্তরকে নিশ্চিত করেছেন ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।
গত সাত জানুয়ারির ভোটে ২৯৯ আসনের মধ্যে আওয়ামী লীগ পেয়েছে ২২৩ আসন। এছাড়া জাতীয় পার্টি ১১ এবং ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি একটি করে আসন পেয়েছে।

এবারের নির্বাচনে রেকর্ড সংখ্যক স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে ৬২ জন নির্বাচিত হয়েছেন। এতো স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হওয়ার ঘটনাও দেশে এই প্রথম।

পুনর্নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে ইইউ প্রেসিডেন্টের অভিনন্দনপুনর্নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে ইইউ প্রেসিডেন্টের অভিনন্দন

অংশ গ্রহণমূলক ভোট উৎসাহিত করতে দলীয় নেতাদের স্বতন্ত্র প্রার্থী হওয়ার ক্ষেত্রে নমনীয় অবস্থান নেয় আওয়ামী লীগ। নির্বাচন জিতে আসা স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে বেশিরভাগই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতা। তারা নৌকা প্রতীক না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন।

তবে কয়েকজন ব্যবসায়ীও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট