রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
Title :
কিছু হলেই আওয়ামী লীগকে পেটাতে হবে, এই জুলুম বন্ধ করেন ভাই: ফাহাম সরকারি প্রকল্পে রাজস্ব ফাঁকি ঠেকাতে ঠিকাদারদের তথ্য চেয়েছে এনবিআর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: দেশপ্রেম, নেতৃত্ব ও মানুষের প্রতি অঙ্গীকার। ধানমন্ডি ৩২-এ ‘রাজনৈতিক সন্দেহে’ সাধারণ মানুষকে মারধরের অভিযোগ, আয়াসকে গ্রেপ্তারের দাবি দল -মত নয়, পুলিশের একমাত্র পরিচয় জনগণের সেবক—আইজিপি ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট আত্মবিশ্বাস ও আত্মপ্রত্যয়: ব্যক্তি ও সমাজ জীবনের সাফল্য এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার মূল শক্তি বাংলাদেশে সেল গঠনের চেষ্টা করছে আল-কায়েদা ভারত উপমহাদেশ শাখা: জাতিসংঘের মনিটরিং টিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও বাচ্চু রাজাকারের বিচার: পারভেজ হাসেমের মতামত। জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার।

সড়কে থাকবে না টোল বুথ, স্যাটেলাইট থেকে টোল কেটে নেবে

  • প্রকাশিত: শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৩৮৪ বার পড়া হয়েছে

সড়কে থাকবে না টোল বুথ, স্যাটেলাইট থেকে টোল কেটে নেবে
নিউজ ডেস্ক আদালত বার্তা : ৩১ মার্চ ২০২৪
বিভিন্ন সড়ক ও সেতুতে টোল প্লাজা থাকে। এসব প্লাজায় বিভিন্ন যানবাহনের টোল রাখা হয়। এটা দীর্ঘদিনের পুরনো পদ্ধতি। এই পদ্ধতির বদল আনতে চলেছে ভারত সরকার। দেশটির কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রণালয় স্যাটেলাইট ভিত্তিক টোল কালেকশন সিস্টেম চালু করতে যাচ্ছে।

ভারতের বিভিন্ন মহাসড়কগুলোতে বসতে পারে এই সিস্টেম। ঠিক কীভাবে কাজ করবে স্যাটেলাইট ভিত্তিক টোল কালেকশন?

কৃত্রিম উপগ্রহের মাধ্যমে টোল সংগ্রহ করবে ভারতে সরকার। উঠে যেতে পারে বর্তমান টোল ব্যবস্থা। নতুন জিপিএস ভিত্তিক টোল প্রযুক্তি চালু হতে যাচ্ছে।
পরিকল্পনাটিকে বাস্তব রূপ দিতে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে সড়ক ও পরিবহন মন্ত্রণালয়। স্যাটেলাইটের মাধ্যমে টোল সংগ্রহ করা হবে ওই দেশে। কীভাবে কাজ করবে এই সিস্টেম সেই তথ্যও জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি।

স্যাটেলাইট ভিত্তিক টোল সিস্টেম কীভাবে কাজ করবে?

মন্ত্রী নীতিন গডকরি জানিয়েছেন, নতুন টোল সিস্টেম জিপিএস এবং ক্যামেরার ব্যবহার করা হবে। এর ফলে টোল বুথ ও ব্যারিয়ারগুলোর প্রয়োজন পড়বে না। জিপিএস ও ক্যামেরার মাধ্যমে শনাক্ত করা হবে গাড়ি এবং সরাসরি গাড়ি চালকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে যাবে টোল ট্যাক্স। কত কিলোমিটার ভ্রমণ করেছে সেই গাড়ি, তার উপর নির্ভর করবে টোল ট্যাক্সের পরিমাণ।

এখন কোন প্রযুক্তি ব্যবহার করা হয়?

বর্তমানে যে টোল ব্যবস্থা দেখতে পাওয়া যায় সেগুলো আরএফআইডি (RFID) প্রযুক্তির ভিত্তিতে কাজ করে। এটি হল রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ট্যাগ। যা রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে গাড়িগুলো শনাক্ত করতে এবং ট্র্যাক করতে সাহায্য করে। বাংলাদেশেও এই সিস্টেম চালু আছে।

একটি ক্যামেরা বসানো থাকে টোল প্লাজায়। যা গাড়ির ফাস্ট্যাগ আইডি ট্র্যাক করে ব্যাংক মারফত টাকা কেটে নেয়। তবে নতুন জিপিএস ভিত্তিক সিস্টেম বসলে এই আইডির প্রয়োজন কমে যাবে। সরকারের মতে, নতুন টোল সিস্টেম টোল সংগ্রহ প্রক্রিয়া দ্রুত এবং স্বচ্ছ করে তুলবে।

এই মুহূর্তে প্রত্যেক টোল প্লাজাতে ট্যাক্সের পরিমাণ ফিক্সড রয়েছে। যত কিলোমিটারই ভ্রমণ করেন না কেন যা টাকা বেধে দেওয়া হয়েছে সেটাই জমা দিতে হয়। তবে নতুন ব্যবস্থা যোগ হলে এই টাকার অংকে পরিবর্তন লক্ষ্য করা যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট