শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
Title :
কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার নিজ ফ্ল্যাটে গলা ও শরীরে ধারালো অস্ত্রের আঘাত, রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত দীর্ঘ অবকাশ শেষে সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু ২৫ অক্টোবর বিজ্ঞ আইনজীবীদের জন্য শনিবার খোলা থাকবে অ্যাটর্নি-জেনারেলের কার্যালয় পাহাড়ের সৌন্দর্যের আড়ালে নিরাপত্তার নেপথ্য প্রহরা বর্ডার পার হওয়ার আগে অবশ্যই পোর্ট ট্যাক্স ও ভ্রমণ কর সঙ্গে রাখবেন সেনাপ্রধানের সেন্ট মার্টিন সফর ঘিরে প্রশ্ন, গভীর সমুদ্রে যাওয়ার খবরের স্বাধীন যাচাই হয়নি চীনা কোম্পানির আনুষ্ঠানিক প্রস্তাব: তিন দশকের ফাইলবন্দি খানজাহান আলী বিমানবন্দর প্রকল্পে নতুন গতি ফ্রান্সের অস্থিরতা: গণতান্ত্রিক প্রতিবাদ কোথায় শেষ, নৈরাজ্য কোথায় শুরু? সৌরবিদ্যুৎ সুরক্ষায় কঠোর শাস্তির বিধান রেখে অধ্যাদেশ জারি: চুরি ও নাশকতায় কারাদণ্ড-অর্থদণ্ড আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলা: রাজসাক্ষী হওয়ায় ক্ষমা পেয়ে কারামুক্ত সাবেক এসআই আবজালুল স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ইসির সময়সূচি জারি নতুন ভোটার অন্তর্ভুক্তি ও এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

হাইকোর্টে একদিনে ৫ হাজারেরও বেশি মামলা নিষ্পত্তি

  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ২৮৩ বার পড়া হয়েছে

হাইকোর্টে একদিনে ৫ হাজারেরও বেশি মামলা নিষ্পত্তি
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ ৯ মে ২০২৬
বিচারপ্রার্থীদের দীর্ঘসূত্রতা থেকে মুক্তি দিতে এবং মামলা জট কমাতে হাইকোর্ট বিভাগে একদিনে ৫ হাজার ১২টি পুরোনো মামলা নিষ্পত্তি করা হয়েছে। 
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর বিশেষ নির্দেশনায় বৃহস্পতিবার (৭ মে) এসব মামলা নিষ্পত্তি করেন হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো।
এখন থেকে প্রতি বৃহস্পতিবার পুরোনো মামলা নিষ্পত্তির এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চগুলোতে মোট ৩ হাজার ২৪৭টি পুরোনো ক্রিমিনাল মিস (বিবিধ) মামলা নিষ্পত্তি করা হয়েছে।
একই সঙ্গে রিট মোশন বেঞ্চগুলো নিষ্পত্তি করেছে ১ হাজার ৭৬৫টি পুরোনো রীট মামলা। সব মিলিয়ে একদিনে ৫ হাজার ১২টি পুরোনো মামলার নিস্পত্তি করা হয়েছে।
এর আগে, দেশের বিচার ব্যবস্থায় গতিশীলতা আনতে সম্প্রতি প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ এবং রিট মোশন বেঞ্চের বিচারপতিদের দীর্ঘদিন ধরে বিচারাধীন পুরোনো মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন।
প্রধান বিচারপতির সেই নির্দেশনার আলোকেই সংশ্লিষ্ট বেঞ্চের বিচারপতিরা পুরোনো মামলা নিষ্পত্তিকে অগ্রাধিকার দিয়ে এই কার্যকর উদ্যোগ গ্রহণ করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট